পাঞ্জাবে কংগ্রেসকে না, মমতার পর একলা চলো'র বার্তা ভগবন্ত মানের! ফাটল ক্রমশ স্পষ্ট হচ্ছে বিরোধী জোটে

Lok Sabha Election 2024: মমতার পর একলা চলা'র বার্তা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ভগবন্ত মানের (Bhagwant Mann)! তাঁর দাবি, পাঞ্জাবের ১৩ টি লোকসভা আসনে একাই লড়বে আম আদমি পার্টি (AAP)। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার কোনও প্রশ্নই নেই। আর এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। শুধু তাই নয়, ফের একবার প্রশ্নের মুখে বিরোধী জোটও।

সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। আর সেই নির্বাচনের আগে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' (INDIA Bloc) মহাজোট গঠন হয়েছে। এক ছাতার তলায় কংগ্রেস, তৃণমূল সহ একাধিক রাজনৈতিক দল রয়েছে। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই প্রকাশ্যে আসছে জোটের কোন্দল।

Mamata Banerjee

বিশেষ করে একাধিক রাজ্যে আসন সমঝোতা নিয়ে সংঘাত চরমে। আর এর মধ্যেই আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM) একলা চলার কথা জানিয়েছে। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে কোনও আলোচনা হয়নি।

তবে প্রথমে বেশ কিছু প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করা হয় বলে দাবি তৃণমূল সুপ্রিমোর। আর সেই সময় থেকেই বাংলায় একলা চলার নীতি তৃণমূল নিয়েছে বলে স্পষ্ট এদিন জানিয়ে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্যের পরেই প্রকাশ্যে চলে আসে জোটের ফাটল! এমনকি নির্বাচনের আগে (Lok Sabha Election 2024) ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

যদিও পরিস্থিতি সামালাতে ময়দানে নামতে হয় সমাজবাদী পার্টি, কংগ্রেস সহ একাধিক বিরোধী নেতাকে। তাঁরা জানান, ইন্ডিয়া জোটে কোনও ফাটল নেই। একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে সবাই লড়াই করছে বলেও বার্তা দেওয়া হয়।

আর এই বিতর্কের মধ্যেই পাঞ্জাবের মুখে একলা চলার কথা বলেন মুখ্যমন্ত্রীর ভগবন্ত মান। তিনি জানান, সে রাজ্যের ১৩ টি লোকসভা আসনে (Lok Sabha Election 2024) একাই লড়বে আম আদমি পার্টি। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার কোনও প্রশ্ন নেই বলেও মন্তব্য করেন আপ নেতা।

শুধু তাই নয়, তাঁর কথায়, গত বিধানসভা নির্বাচনে ৯২ টি বিধানসভা আসনে আপ জিতেছে। গোটা রাজ্যজুড়ে আপ সরকার উন্নয়ন করেছে। আর সেই উন্নয়নের জোরেই পাঞ্জাবের ১৩ টি লোকসভা আসনেই কেজরিওয়ালের দল জিতবে বলে স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

পাঞ্জাবের মাটিতে আম আদমি হিরো বলেও মন্তব্য তাঁর। তবে এই বিষয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের কোনও মন্তব্য সামনে আসেনি। যদিও এই অবস্থায় জোটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। কড়া ভাষায় জোটকে আক্রমণ শানিয়েছেন একাধিক বিজেপি নেতা।

এই প্রসঙ্গে কর্নাটকের (Karnataka) বিজেপি নেতা (BJP leader) বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai) বলেন, এটা কংগ্রেসের কাছে বড় ধাক্কা। মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমারের নেতাই যদি না থাকে তাহলে জোটের কি অস্তিত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+