ফের চালু হচ্ছে লোকাল, কিন্তু টিকাকরণ না হলে ওঠা যাবে না ট্রেনে! শর্ত বাঁধল সরকার
ফের চালু হচ্ছে লোকাল, কিন্তু টিকাকরণ না হলে ওঠা যাবে না ট্রেনে! শর্ত বাঁধল সরকার
গত বছর প্রথম পর্বের পর এবার দ্বিতীয় পর্বের সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে গোটা দেশে অবরুদ্ধ হয়ে পড়ে রেল পরিষেবা। দূরপাল্লার ট্রেনের পাশাপাশি বাতিল হয়ে যায় লোকালও। তবে বর্তমানে করোনা সংক্রমণে বেশ কিছুটা পারাপতন দেখা গেলে ট্রেন চালানোর সিদ্ধান্ত রাজ্যগুলির উপরেই ছেড়েছে কেন্দ্র। এমতাবস্থায় মুম্বইয়ে ফের চালু হতে চলেছে লোকাল পরিষেবা।

টিকা না নিলে ওঠা যাবে না ট্রেনে
সূত্রের খবর, মুম্বইয়ে ফের লোকাল ট্রেন চালু হলেও থাকছে বেশ কিছু নতুন শর্ত। সূত্র খবর যাত্রী দুর্ভোগ ঠেকাতে লোকাল চালানোর সিদ্ধান্ত হলেও তাতে উঠতে পারবেন একমাত্র টিকা নেওয়া ব্যক্তিরাই। তবে এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে। আমাগী দু-তিন দিনেই মধ্যেই এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে সরকার।

২-৩ দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত
সম্প্রতি এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী আসলাম শেখ। সংবাদমাধ্যের বিশেষ সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তিনি জানান, যাদের দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে তাদের জন্যই যাতে ট্রেনের দরজা খোলে সেই বিষয়ে ভাবনা চিন্তা করছি। একমাত্র তাদেরই মুম্বইয়ে চলা লোকাল ট্রেনগুলিতে উঠতে দেওয়া হতে পারে। আমরা মুখ্যমন্ত্রীকেও ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জানিয়েছি। তবে টাস্ক ফোর্সের তরফে পর্যবেক্ষণ দেওয়া হলেই আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।

ইলেকট্রিক বাস নিয়েও চলছে আলোচনা
অন্যদিকে মু্ম্বইয়ের লোকাল ট্রেন চালানোর পাশাপাশি বৃহন্নুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (বেস্ট) বাস চালানোর বিষয়েও পর্যালোচনা চলছে। এমনকী এই বিষয়ে মন্ত্রী পরিষদেও আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে বর্তমানে প্রতিরাজ্যেই অল্প সংখ্যক লোকাল ট্রেন চালু থাকলেও তা শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের জন্য খোলা রয়েছে। ট্রেনে ওঠার অনুমতি মেলেনি সাধরণ যাত্রীদের।

উঠছে প্রশ্ন
এদিকে ভ্যাকসিনের কথা বাধ্যতামূলক ভাবে বলা হলেও টিকা সঙ্কটের জেরে নতুন করে বাড়ছে উদ্বেগ। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত গোটা দেশে টিকা পেয়েছেন ২৬.৪ শতাংশ মানুষ। তারমধ্যে টিকার দুটি ডোজই পেয়েছেন ৭.৪ শতাংশ মানুষ। এদিকে টিকার অভাবে ঘোরতর সঙ্কট তৈরি হয়েছে প্রতিটা রাজ্যেই। এদিকে করোনা সংক্রমণের শুরু থেকেই দেশের মধ্যে আজও শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এই নয়া সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।












Click it and Unblock the Notifications