'আগেই ঠিক করে রাখা ছিল...'! রাম মন্দির উদ্বোধনের আগেই বড় বার্তা লালকৃষ্ণ আডবাণীর
Ram Mandir Inauguration: অযোধ্যায় রামমন্দির তৈরি হবে তা ঠিকই ছিল। আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার (Ram Mandir 'Pran Pratishtha')। আর এই ঐতিহাসিক অনুষ্ঠানে লালকৃষ্ণ আডবাণীকে না আসার আবেদন ট্রাস্টের। যা নিয়ে জোর বিতর্ক।
আর এর মধ্যেই রামমন্দিরের উদ্বোধন (Ram Mandir Inauguration) নিয়ে বার্তা দিলেন লৌহপুরুষ (LK Advani)। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এক বার্তায় রাম মন্দির আন্দোলনের অন্যতম পথিকৃৎ বর্ষীয়ান বিজেপি নেতা বলেন, ভাগ্যে ছিলই। অযোধ্যায় রামমন্দিরে তৈরি ঠিকই ছিল।

যখন প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন ভারতের প্রত্যেক মানুষ সামিল হবেন। এই মন্দির সমস্ত ভারতীয়কে শ্রী রামের গুণাবলী মেনে চলতে অনুপ্রাণিত করবে বলেও মত লালকৃষ্ণ আডবাণী। রামমন্দিরের উদ্বোধন স্বর্গীয় স্বপ্ন বলেও উল্লেখ করেছেন তিনি।
'রাষ্ট্রধর্ম' নামে একটি মাসিক পত্রিকায় রামমন্দিরের উদ্বোধনের আগে এই বিষয়ে বার্তা দিয়েছেন। আগামী ১৬ জানুয়ারি এই স্পেশাল এডিশন প্রকাশিত হবে। সেখানে তিনি আরও লিখছেন, রথযাত্রার শুরুর কিছুদিন পরেই আমার মনে হয়েছিল আমি নিমিত্ত মাত্র। আসল বার্তা দিচ্ছে ওই রথই। কারণ ওই রথ অযোধ্যার দিকে যাচ্ছিল। রামের মন্দির তৈরির আশা নিয়েই চলছিল রথ। আর সেজন্যে রথটা পূজনীয় বলে উল্লেখ বর্শীয়ান এই বিজেপি নেতার।
পাশাপাশি আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনের (Ram Mandir Inauguration) অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। সম্প্রতি ভিএইচপির এক নেতা জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনে যোগ দেবেন লালকৃষ্ণ আডবাণী।
ভিএইচপি নেতা অলোক কুমার বলেন, বয়সের জন্যে অনেক অনুষ্ঠানেই যোগ দিতে পারেন না লালকৃষ্ণ আডবাণী। কিন্তু রামমন্দিরের মতো ঐতিহাসিক এই কর্মকাণ্ডে তিনি সামিল হবেন বলেই আশা বিএইচপি নেতার। স্বাস্থ্য খারাপ থাকা সত্ত্বেও ইতিমধ্যে তাদের নিমন্ত্রণ স্বীকার বিজেপি নেতা করেছেন বলেও দাবি তাঁর।
যদিও অয্যোধ্যার ট্রাস্টের দাবি, আডবাণীজির অনেক বয়স হয়ে গিয়েছে। অনুষ্ঠানের (Ram Mandir Inauguration) দিন বহু মানুষের ভিড় হবে। আর তাতে অসুস্থ হয়ে যেতে পারেন তিনি। আর সেই কারনেই বর্ষীয়ান এই নেতাকে না আসার আবেদন বলে দাবি করা হচ্ছে।
যদিও শেষমেশ আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনে (Ram Mandir Inauguration) লালকৃষ্ণ আডবাণী শামিন হন কিনা সেদিকে তাকিয়ে সবাই।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications