Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

LIVE বাবরি মসজিদ মামলায় ষড়যন্ত্রের অভিযোগে বেকসুর খালাস সকলেই

বিশেষ সিবিআই আদালত বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় দেবে বুধবার। ১৯৯২ সালে এই ঘটনা ঘটেছিল। যার পর ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকাংশে পাল্টে গিয়েছে। বাবরি মসজিদ ধ্বংসের পরই রক্তক্ষয়ী দাঙ্গা হয় যার ফলে ২ হাজারের বেশি মানুষের প্রাণ গিয়েছিল। সেই মামলায় অনেক হেভিওয়েটদের নাম জড়িত। এদিন আদালত কী জানায় তার ওপর অনেককিছু নির্ভর করছে। একনজরে দেখে নিন সমস্ত আপডেট।

LIVE বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়ের লাইভ আপডেট

Sep 30, 2020, 1:41 pm IST

বাবরি মসজিদ মামলার এই রায় অযোধ্যায় মন্দির তৈরির প্রতিশ্রুতি রক্ষ করতে পারল বিজেপি। প্রতিক্রিয়া এলকে আদবানীর
Sep 30, 2020, 1:40 pm IST

ঐতিহাসিক রায় দিয়েছে সিবিআইয়ের স্পেশাল কোর্ট, রাম মন্দির তৈরি আনন্দ দ্বিগুণ হয়ে গেল, প্রতিক্রিয়া মুরলী মনোহর যোশীর
Sep 30, 2020, 1:05 pm IST

দেরিতে হলেও সত্য উদ্ঘাটন হয়েছে প্রতিক্রিয়া রাজনাথ সিংয়ের।
Sep 30, 2020, 1:02 pm IST

মোদী-শাহের রাজত্বে যা হওয়ার তাই হচ্ছে। মোদী-শাহ নিজেরাই ছাড়া পেয়ে যাচ্ছেন, ফলে বাকীরা তো ছাড়া পাবেন। স্পষ্ট হয়ে যাচ্ছে, সরকার যা চাইছে সেই পথেই রায় বেরোচ্ছে। এতে দেশের মাথা লজ্জায় হেঁট হয়ে যাচ্ছে। জ্য়োতি বসু এই ঘটনার পর বর্বরের দল বলে মন্তব্য করেছিলেন। প্রতিক্রিয়া সুজন চক্রবর্তীর
Sep 30, 2020, 1:02 pm IST

মোদী-শাহের রাজত্বে যা হওয়ার তাই হচ্ছে। মোদী-শাহ নিজেরাই ছাড়া পেয়ে যাচ্ছেন, ফলে বাকীরা তো ছাড়া পাবেন। স্পষ্ট হয়ে যাচ্ছে, সরকার যা চাইছে সেই পথেই রায় বেরোচ্ছে। এতে দেশের মাথা লজ্জায় হেঁট হয়ে যাচ্ছে। জ্য়োতি বসু এই ঘটনার পর বর্বরের দল বলে মন্তব্য করেছিলেন। প্রতিক্রিয়া সুজন চক্রবর্তীর
Sep 30, 2020, 12:50 pm IST

মামলার রায় শোনার পর এলকে আদবানীর বাড়ি গেলেন রবি শঙ্কর প্রসাদ
Sep 30, 2020, 12:24 pm IST

বাবরি মাসজিদ মামলায় বেকসুর খালাস সকলেই
Sep 30, 2020, 12:11 pm IST

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে রায়দানে যোগ দিলেন এলকে আদবানী ও মুরলী মনোহর যোশী
Sep 30, 2020, 11:56 am IST

কোর্টের ১৮ নম্বর রুমে হবে রায়। অভিযুক্তদের মধ্যে মাত্র ৫ জনকে সেখানে থাকার অনুমতি দেওয়া হয়েছে।
Sep 30, 2020, 11:47 am IST

২০০০ পাতার রায় ঘোষণা করতে শুরু করলেন বিচারক এসকে যাদব
Sep 30, 2020, 11:36 am IST

লখনউ হাইকোর্ট সংলগ্ন রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে
Sep 30, 2020, 11:22 am IST

রায়দানে এজলাসে অনুপস্থিত থাকছেন ৬ অভিযুক্ত
Sep 30, 2020, 11:09 am IST

সিবিআইয়ের বিশেষ কোর্টে পৌঁছলেন বিনয় কাটারিয়া ও রাম বিলাস বেদান্তি
Sep 30, 2020, 10:46 am IST

শুরু হতে চলেছে বাবরি মসজিদ মামলার রায়দান
Sep 30, 2020, 10:28 am IST

অযোধ্যা রায় ঘোষণার পর এই রায়ের আর কোনও মূল্য নেই বলে জানিয়েছে সঞ্জয় রাউত
Sep 30, 2020, 10:27 am IST

বাবরি রায়ের জন্য অপেক্ষা করছি বললেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত
Sep 30, 2020, 9:51 am IST

সরকারের চাপে তদন্ত করেছে সিবিআই, বাবরি মসজিদ রায়দানের আগে আক্রমণ সাক্ষী মহারাজের আইনজীবীর
Sep 30, 2020, 9:19 am IST

উত্তর প্রদেশ জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট
Sep 30, 2020, 9:19 am IST

বাবরি মসজিদ মামলার রায়দানের আগে ব়্যাফ মোতায়েন অযোধ্যায়।
Sep 30, 2020, 7:52 am IST

লখনইয়ের বিশেষ সিবিআই কোর্টে শুরু হয়ে গিয়েছে রায়দানের প্রস্তুতি
Sep 30, 2020, 7:51 am IST

আজ আদালতে থাকবেন না মামলার অন্যতম অভিযুক্ত এলকে আদবানী, উমা ভারতী এবং মুরলী মনোহর যোশীরা
Sep 30, 2020, 7:31 am IST

আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হতে চলেছে বাবরি মসজিদ মামলার রায়দান
Sep 30, 2020, 2:06 am IST

২০১৭ সালে সুপ্রিম কোর্ট হাইপ্রোফাইল নেতানেত্রীদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা প্রত্যাহারে সম্মতি জানায়নি। এরপরে ডেডলাইন বাড়তে বাড়তে অবশেষে বুধবার মামলার রায় সামনে আসতে চলেছে।
Sep 30, 2020, 2:06 am IST

২০০৫ সালে চার্জ গঠন হয় ও ৫৭ জন সাক্ষীর বয়ান নেওয়া হয়।
Sep 30, 2020, 2:06 am IST

এই দুটি এফআইআরের পরে আরও ৪৫টি এফআইআর দায়ের হয়েছিল। ১৯৯৩ সালের ৮ জুলাই রায় বরেলিতে বিশেষ সিবিআই আদালত বসানো হয়।
Sep 30, 2020, 2:06 am IST

আর একটি এফআইআরে বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, উমা ভারতীর নাম ছিল। এরা সকলে সেদিন মসজিদ ধ্বংসের সময় উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়। তার আগে আডবাণী মসজিদের জায়গায় মন্দির চেয়ে প্রচার চালান।
Sep 30, 2020, 2:06 am IST

১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পর করসেবকদের নামে অযোধ্যায় এফআইআর দায়ের হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+