List of Train Cancelled: গরীব রথ, জন্মভূমি এক্সপ্রেস সহ ৫২টি ট্রেন বাতিল, রইল গোটা তালিকা

List of Train Cancelled: পাওয়ার ব্লকের কারনে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এক্সপ্রেস, সুপারফাস্ট এবং স্পেশাল ট্রেন সহ মোট ৫২ টি ট্রেন বাতিল করা হয়েছে। বিজওয়াড়া থেকে বিশাখাপত্তনম (Visakhapatnam) সহ একাধিক রুটের ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে যাত্রীদের সুবিধার কথা ভেবে কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। পাশাপাশি বেশ কিছু ট্রেনের (Indian Rail) গতিপথ সংক্ষতি করা হয়েছে বলে জানা গিয়েছে। বিজওয়াড়ার ডিভিশনে (Vijayawada Division) থার্ড লাইনে একাধিক কাজ চলছে।

List of Train Cancelled

কাজ হচ্ছে বিজওয়াড়া (Vijayawada)-গুনাডালা (Gunadala) স্টেশনের মধ্যে। আর সেই কারনে একাধিক রুটে ট্রেন (Rail) চলাচলে বড়সড় প্রভাব পড়েছে। আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার থেকে বাতিল থাকবে এই ৫২ টি ট্রেন। এই পরিস্থিতি আগামী ২৯ এবং ৩০ অগাস্ট পর্যন্ত বজায় থাকবে বলেই রেলের তরফে জানানো হয়েছে।

List of Train Cancelled: যে ট্রেনগুলি বাতিল হয়েছে-

  • রেলের বিজ্ঞপ্তি সম্পূর্ণটাই তুলে দেওয়া হল-

তিরুমুলা Express, গরীব রথ Express, কটক-হায়দরাবাদ Special Express, জন্মভুমী Express, সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম AC Express, ডবল ডেকার উদয় Express, তিরুপতি Special, রত্নাচল, শিমাদ্রী এবং একাধিক ট্রেন বাতিলের তালিকায় আছে।

Waltair রেলওয়ে ডিভিশনের তরফেও একাধিক ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে। ট্রেন নম্বর 17240 বিশাখাপত্তনম-Guntur Simhadri Express, ট্রেন নম্বর 12739 Visakhapatnam-Secunderabad Garibrath Express, ট্রেন নম্বর 17487 Cuddapah- Visakhapatnam Tirumala Express, ট্রেন নম্বর 12806 Lingampalli -Visakhapatnam Janmabhoomi Express বাতিল থাকবে আজ ২৩ অগাস্ট থেকে আগামী ৩০ তারিখ পর্যন্ত।

এছাড়াও বিশাখাপত্তনম থেকে ছাড়ার কথা থাকলেও বাতিল থাকছে কটক-হায়দরাবাদ স্পেশাল এক্সপ্রেস। এছাড়া Sambalpur-Nanded Nagavali superfast express ২৫ অগাস্ট, ২৭ অগাস্ট এবং ২৮ অগাস্ট বাতিল থাকবে। এছাড়াও আরও ২০ টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে আরও বেশ কয়েকটি রুটে।

একাধিক ট্রেন বাতিলের চরম দুর্ভোগের মধ্যে পড়বেন নিত্য যাত্রী থেকে সাধারণ যাত্রীরা। যদিও আগে থেকে রেলের তরফে যাত্রীদেরর কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।

থার্ড লাইনের কাজ চলছে পশ্চিমবঙ্গেও

অন্যদিকে পশ্চিমবঙ্গের একাধিক লাইনে (Rail Work) কাজ চলছে। আগামী ৩০ অগাস্ট পর্যন্ত এই কাজ চলবে। যার ফলে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। আর সেই তালিকায় সুপারফাস্ট, এক্সপ্রেস সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেন রয়েছে। এমনকি রয়েছে বেশ কিছু প্যাসেঞ্জার এবং লোকাল ট্রেনও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+