Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপি এমপির জয়ের সেলিব্রেশনে মদের ফোয়ারা! সমালোচনার ঝড়ে কী জবাব দিলেন সাংসদ

কর্নাটকের চিক্কাবালাপুর থেকে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর সাংসদ নির্বাচিত হওয়া মদের পার্টি। ভোটারদের ধন্যবাদ জানাতে গিয়ে বিজেপির নেলামঙ্গলা ইউনিট এক অনুষ্ঠানের আয়োজন করেছিল বলে সেখানকার সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সেখানে আগত হাজার হাজার লোককে বিয়ার ও হুইস্কির বোতন দেওয়া হয়। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

নেলামঙ্গলার কাছে বাভিকেরে প্রাক্তন মন্ত্রী ও জেডিএস নেতা এইচডি রেভান্নার ফার্ম হাউসে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা আর অশোক, প্রাক্তন বিধায়ক নাগারাজু ও বিধায়ক মণিরাজুর মতো আরও অনেকে।

BJP karnataka

সূত্রের খবর, ভোটারদের মধ্যে ১৫০ কেস বিয়ার ও ৫০ কেস হুইস্কির বোতল বিতরণ করা হয়। সেখানে ননভেজ খাবারের আয়োজনও ছিল। বিজেপির এক নেতা জানিয়েছেন, সবই করা হয়েছিল ভোটারদের খুশি রাখতে।

এদিকে এই অনুষ্ঠান একটা সময় বিশৃঙ্খল হয়ে পড়ে। ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশকেও বেগ পেতে হয়। আগত অতিথিরা হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। নেলামঙ্গলা বিজেপি সভাপতি জগদীশ চৌধুরীর পৃষ্ঠপোষকতায় সেখানে আমিষ খাবার ও বিয়ার-হুইস্কি বিতরণ করা হয়।

সূত্রের খবর, আয়োজকরা ১০ থেকে ১৫ হাজার জনের উপস্থিতি আশা করেছিলেন। কিন্তু একটা সময়ে তা ষাট হাজারে পৌঁছে যায়। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তা বলেছেন, ভবিষ্যতে আবগারি দফতরের এই ধরনের পাবলিক ইভেন্টের লাইসেন্স দেওয়া উচিত হবে না। জানা গিয়েছে, বেঙ্গালুরু গ্রাণীণের এসপি সিকে বাবা আবগারি বিভাগকে মদ পরিবেশনের লাইসেন্স না দিতে বলেছিলেন। কিন্তু সেই পরামর্শ মানা হয়নি বলেও জানা গিয়েছে।

আবগানি বিভাগের জেপুটি কমিশনার নাগেসল কুমার বলেছেন, আয়োজকরা অনুমতির জন্য নেলামঙ্গলার ডিওয়াইএসপির কাছে আবেদন করেছিলেন এবং ১১৫০০ টাকা ফি জমা দিয়েছিলেন। যে কারণে একদিনের লাইসেন্স দেওয়া হয়েছিল।

এদিকে বিতর্ক ওঠায় বিজেপি সাংসদ সুধাকর বলেছেন, তিনি এই মদ বিতরণ সম্পর্কে কিছু জানেন না। এই ধরনের বিষয়কে তিনি উৎসাহিত করেন না। তিনি দাবি করেছেন, অংশগ্রহণকারীরা কোথাও থেকে মদ কিনে অনুষ্ঠানস্থলে থাকতে পারেন।

এদিকে কর্নাটকের কংগ্রেস সরকারের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুণ্ডুরাও এক্স হ্যান্ডেলে বলেছেন, রাজ্য যেখানে ডেঙ্গু পরিস্থিতির মোকাবিলায় ব্যস্ত, সেই সময় বিজেপি নেতারা মদ বিতরণে ব্যস্ত। এই মদ বিতরণ কি তাদের সংস্কৃতি, প্রশ্ন করেছেন তিনি?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+