MSMEs Budget 2024: মুদ্রা লোনের সীমা ১০ লাখ থেকে বেড়ে ২০ লাখ! বাজেটে বড় ঘোষণা নির্মলার
MSMEs Budget 2024: জনমোহনী বাজেট পেশ (Union Budget 2024 India) করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একাধিক জিনিসের দাম বাড়ছে। এই অবস্থায় একাধিক প্রত্যাশা ছিল এই বাজেটকে ঘিরে। এই অবস্থায় একাধিক ছাড়ের কথা বলা হল। জোর দেওয়া হল কর্মসংস্থানে।
পাশাপাশি দেশের কৃষি ব্যবস্থাতেও আমূল পরিবর্তনের দিশা দেখানো হল। যা কিছুটা হলেও দেশের মানুষকে স্বস্তি (MSMEs Budget 2024) দেবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে এদিন একাধিক নতুন স্কিমের ঘোষণা করা হয়। পাশাপাশি বেশ কিছু স্কিমে বরাদ্দও বাড়ানো হল। যার মধ্যে একটি হল মুদ্রা লোন (Mudra Loans)। এক্ষেত্রে বড় ঘোষণা করা হ। লোনের সীমা ১০ লাখ থেকে বাড়িয়ে ২০ লাখ টাকা করা হল। একদিনে বহু মানুষ এতে উপকৃত হলেও কিছু ক্ষেত্রেও নতুন করে বেশ কিছু শর্তও দেওয়া হয়েছে। এতে কিছুটা হলেও চাপ বাড়তে পারে।
- MSMEs Budget 2024: মুদ্রা লোন কারা পেতে পারে?
মুদ্রা ঋণের সীমা ১০ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই ঘোষণায়অনেকেই খুশি, তবে এজন্য কিছু শর্ত রয়েছে। এই ঘোষণা করার সময় নির্মলা সীতারমন বলেন, কেবলমাত্র তারাই এই ঋণের জন্য যোগ্য হবেন যারা আগে ঋণ নিয়েছিলেন এবং তা পরিশোধ করেছেন। মুদ্রা ঋণ একটি সরকারি ঋণ প্রকল্প এবং এর অধীনে তিনটি বিভাগে ঋণ দেওয়া হয়। যেমন প্রথম বিভাগের মধ্যে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়, কিশোর শ্রেণি অর্থাৎ দ্বিতীয় ধাপের জন্য ৫০ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। যেখানে তরুণ ক্যাটাগরিতে ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।
- MSMEs Budget 2024: কতজন এই লোন পেয়েছেন?
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় এখনও পর্যন্ত 27.75 লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়েছে। এই যোজনার মাধ্যমে এখনও পর্যন্ত ৪৭ কোটির বেশি ছোট এবং বড় ব্যবসায়ী লাভ পেয়েছেন। বলে রাখা প্রয়োজন, ২০১৫ সালে এই লোন প্রকল্প নিয়ে আসা হয়। মূলত এর মাধ্যমে ব্যবসায়ীরা সুবিধা পান। ঋণের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এগিয়ে এসে নিজেরা ব্যবসা করছেন। সুবিধা পাচ্ছেন মহিলারাও।












Click it and Unblock the Notifications