যেকোনও সময় দেশে ফিরিয়ে আনা হতে পারে বিজয় মালিয়াকে! প্রস্তুতি সারল কেন্দ্র
বিজয় মালিয়াকে ভারতের হাতে তুলে দেওয়ার যে আবেদন ভারত সরকারের তরফে করা হয়েছিল, তার বিরুদ্ধে লন্ডন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মালিয়া। সেখানে হারের পর গত মাসের শুরুতে ব্রিটেনের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কিংফিশার উড়ান সংস্থার এককালীন কর্ণধার। তবে সেখানেও মালিয়ার আবেদন ধোপে টেকেনি।

ঋণের ১০০ শতাংশ সরকারকে ফিরিয়ে দিতে চাইছেন বিজয়
এবার ভারতে বিজকে ফিরিয়ে আনার ব্যপারে সব সরকারি কাজকর্মও শেষ হয়েছে। এবার যেকোনও সময় কিংফিশার কর্ণধারকে দেশে ফিরিয়ে আনতে পারবে ভারত। এদিকে ঋণের ১০০ শতাংশই ভারত সরকারকে ফিরিয়ে দিতে চাইছেন বিজয় মালিয়া। পরিবর্তে তাঁর বিরুদ্ধে চলা মামলা বন্ধ করা হোক। কয়েকদিন আগেই কেন্দ্রের কাছে এই আবেদনই করলেন 'পলাতক' বিজয় মালিয়া।

৯ হাজার কোটি টাকা ঋণখেলাপির অভিযোগ
কিংফিশার এয়ারলাইন্সের নামে বিভিন্ন ব্যাঙ্ক থেকে প্রায় ৯ হাজার কোটি টাকার ঋণ নিয়েছিলেন তিনি। এরপর তা শোধ করতে না পেরে বিদেশে পালিয়ে যান সংস্থার তৎকালীন কর্ণধার বিজয় মালিয়া।

বিজয় মালিয়াকে প্রত্যর্পণের নির্দেশ
প্রত্যর্পণের বিরুদ্ধে লন্ডনের হাইকোর্টে গিয়েছিলেন বিজয় মালিয়া। কিন্তু, তাঁর আবেদন খারিজ করে দিল আদালত। ২০১৮ সালে তাঁকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয় সেখানকার এক নিম্ন আদালত। তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সেদেশের সরকারের কাছে প্রত্যর্পণের আবেদন জানায় সিবিআই ও ইডি। সেই শুনানিতে বিজয় মালিয়াকে প্রত্যর্পণের নির্দেশ দেয় নিম্ন আদালত।

ইডি কথা শুনছে না বলে অভিযোগ বিজয়ের
কয়েকদিন আগে টুইটারে বিজয় মালিয়া লিখেছিলেন, 'ভারতীয় ব্যাঙ্কগুলি টাকা ফেরত পেতে ইচ্ছুক নয়। ইডি-ও কথা শুনছে না। এখন ভরসা অর্থ মন্ত্রক।' এরপর ফের করোনা আবহে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদীর ভাষণের পর টাকা ফেরানোর আবেদন করেন বিজয়।

করোনা মোকাবিলায় কেন্দ্রকে সাহায্য করতে চান বিজয়
তিনি টুইটে লেখেন, 'করোনা মোকাবিলায় কেন্দ্র যে আর্থিক প্যাকেজ গ্রহণ করেছে, তার জন্য কেন্দ্রকে অভিনন্দন জানাই। সরকার যত খুশি টাকা ছাপাতে পারে। কিন্তু আমি যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি থেকে নেওয়া ঋণের ১০০ শতাংশ ফেরত দিতে চেয়েছি, তা কেন বার বার অবহেলা করা হচ্ছে?' টুইটে তিনি আরও লেখেন, 'নিঃশর্তভাবে এই ঋণের টাকা ফেরত নেওয়া হোক এবং এই মামলা বন্ধ করা হোক।'
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications