ফের একবার প্রশ্নের মুখে নিরাপত্তা! আদালতের মধ্যেই আইনজীবীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি
ফের একবার প্রশ্নের মুখে আদালতের মধ্যের নিরাপত্তা। গত কয়েকদিন আগে দিল্লির একটি আদালতে দুই গ্যাংস্টারের মধ্যে গুলির লড়াইয়ের ঘটনা ঘটে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের মুখে পড়ে যায় আদালতগুলির নিরাপত্তা। আর সেই
ফের একবার প্রশ্নের মুখে আদালতের মধ্যের নিরাপত্তা। গত কয়েকদিন আগে দিল্লির একটি আদালতে দুই গ্যাংস্টারের মধ্যে গুলির লড়াইয়ের ঘটনা ঘটে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের মুখে পড়ে যায় আদালতগুলির নিরাপত্তা। আর সেই বিতর্কের মধ্যেই ফের একই ঘটনা।

আদালতের মধ্যেই আইনজীবীকে লক্ষ্য করে চলল গুলি। দিনে দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী ঘিরে ফেলে গোটা আদালত চত্বরকে। উত্তর প্রদেশের শাহাজানপুরের জেলা আদালতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, হঠাত করেই ওই আইনজীবীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই আইনজীবীর। আদালতের তৃতীয় তলাতে ওই আইনজীবীর মৃতদেহ উদ্ধার হয়। দেহের পাশেই উদ্ধার হয় বন্দুকটিকে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনার পরেই নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন অন্যান্য আইনজীবীরাও।
উল্লেখ্য গত কয়েকদিন আগেই উত্তর দিল্লির আদালত কক্ষের মধ্যে দুই গ্যাংস্টারের মধ্যে প্রবল সংঘাত হয়। সূত্র মারফৎ জানা গিয়েছে, আগে থেকেই দিল্লির মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার জিতেন্দ্রকে আদালতে আনা হবে বলে জানত বিরোধী পক্ষের গ্যাংস্টাররা। এদিকে, জিতেন্দ্র আদালতে আসতেই কক্ষের মধ্য়ে ততক্ষণে আইনজীবীর বেশে লুকিয়ে ছিল আততায়ীরা। সেই সময়ই টার্গেটে শান দিয়ে চলে গুলি। মুহূর্তে মারা যায় জিতেন্দ্র।
এরপরই বাকি দুই আততায়ীকে লক্ষ্য করে গুলি করে পুলিশ। দুই আততায়ী তখনই মাটিতে লুটিয়ে যায়। পরে জানা গিয়েছে তারা মারা গিয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। আর এই সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার একই ঘটনার পুনরাবৃত্তি। ফের একবার আদালতের মধ্যেই চলল গুলি।
তবে গত কয়েকমাস আগে এহেন আরও একটি ঘটনা ঘটে। যদিও অন্য ভাবে এই ঘটনা ঘটানো হয়। প্রাতর্ভ্রমণে বেরিয়ে একটি সন্দেহজনক অটোরিক্সা/টেম্পোর ধাক্কায় মৃত্যু হয় ধানবাদে অতিরিক্ত জেলা জজ উত্তর আনন্দের। প্রত্যেকদিনের মতো সেদিক সকালে হাঁটতে বের হন ওই বিচারক।
কিন্তু সেদিন তাঁর সঙে যে এত বড় ঘটনা ঘটে যাবে তা কল্পনাতেও ভাবতে পারেনি কেউ। প্রাথমিক ভাবে এই ঘটনাকে দুঘটনা মনে হলেও পরবর্তীকালে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ইচ্ছাকৃত ভাবে অটো দিয়ে ধাক্কা মেরে খুন করা হয় ওই অতিরিক্ত জেলা জজকে। গত কয়েকমাসে একের পর এক এই ঘটনা ঘটে। কখনও বিচারক আবার কখনও আইনজিবীদের উপর হামলা হচ্ছে। যা নিয়ে গত কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টও উদ্বেগ প্রকাশ করে। আইনজীবীদের একাংশ এই ঘটনাগুলিতে আতঙ্কিত।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications