(ছবি) ২৯ অক্টোবর : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে
দেশ-বিদেশের নানা খবর, আপনার রাজ্য, জেলার খবর একঝলকে দেখে নিন এখানে।
বেঙ্গালুরু, ২৯ অক্টোবর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

মণিপুরে বিস্ফোরণ
মণিপুর : ইম্ফলের এমজি অ্যাভিনিউতে মাজোরকুল গেটে আজ, শনিবার সকাল সাড়ে নাগাদ আইইডি বিস্ফোরণ হয়। হতাহতের কোনও খবর নেই, তবে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় পুলিশ বাহিনি পৌঁছিয়েছে।

আজ দীপাবলী
আজ কালীপুজো। শক্তির আরাধনা। আলোর উৎসবে মেতে উঠেছে সারা রাজ্য। সেইসঙ্গে দীপাবলির আলোর রোশনাই তো রয়েইছে। রাস্তা-ঘাট, ঘরবাড়ি বিভিন্ন ধরনের আলোয় ঝলমলে।

শহিদের মরদেহর অঙ্গচ্ছেদ
জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া জেলার ম্যাকহিল সেক্টরে লাইন অফ কন্ট্রোলে জঙ্গিহানায় মৃত্যু হয় ভারতীয় জওয়ানের। শহিদ জওয়ানের মৃতদেহ পরে ছিন্নভিন্ন করে দেয় জঙ্গিরা, ধর থেকে মাথা আলাদা করে ফেলে দেয় শহিদের মরদেহ। তাকপর পাকিস্তানি সেনার কভার ফায়ারিংয়ের মদতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ফিরে যায় জঙ্গিরা।

ইসরোর থেকে গোপন তথ্য পেত পাক চর
পাকিস্তানি হাই কমিশনের কর্মী তথা পাকিস্তানি চর মেহমুদ আখতার ক্যামেররা সামনে কবুল করেছে, ইসরো থেকে গোপন তথ্য সে পেত। আখতারের বয়ানের ভিত্তিতে রামজান খান এবং সুভাষ জাঙ্গিরকেও গ্রেফতার করেছে পুলিশ।

কালীপুজোর সকালে পৃথক দুর্ঘটনায় মৃত ২
হালিশহর ও মেদিনীপুর ২৯ অক্টোবর : কালীপুজোর দিন সকালে পুজো দিতে বেরিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। উত্তর ২৪ পরগনার হালিশহরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে মৃতের নাম দ্বীপান্বিতা ঘোষ মণ্ডল। স্বামীর বাইকের পিছনে বসে মন্দির পুজো যাচ্ছিলেন। সেইসময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দ্বীপান্বিতাদেবীর। তাঁর স্বামী গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি। পৃথক একটি দুর্ঘটনায় মেদিনীপুরে চাঁদা আদায় করতে গিয়ে লরিতে পিষ্ট হয়ে মৃত্যু হয় পুজো কমিটির এক সদস্যের। মৃতের নাম বাপি পাত্র।

গিরিশ পার্কে বহুতলে ভয়াবহ আগুন
গিরিশ পার্কের বহুতলে বিধ্বংসী আগুন লাগল শনিবার। কালীপুজোর দিন সকালে আমচকাই বহুতল থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। দাউ দাউ আগুন নিমেষে ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি ঘরে। ওই সমস্ত ঘরে অফিস চলত। এদিন বন্ধ ছিল অফিসগুলি। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি মাত্র সিঁড়ি, আর কোন প্রবেশ বা প্রস্থান দ্বার নেই। সেই কারণেই আগুন নেভাতে সঙ্কটে পড়েন দমকলকর্মীরা। শর্টসার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। তবে অন্যান্য কারণও খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications