(ছবি) ১৪ অক্টোবর : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে
বেঙ্গালুরু, ১৪ অক্টোবর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

ভোপালে প্রধানমন্ত্রী
মধ্যপ্রদেশের ভোপালে গিয়ে ওয়ার মেমোরিয়ালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মেমোরিয়ালের নাম 'শৌর্য স্মারক'। এখানে জওয়ানদের উদ্দেশ্যে বক্তৃতাও করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

আম্মাকে দেখতে যাচ্ছেন মোদী
অসুস্থ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতাকে দেখতে শনিবার চেন্নাই যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে বেশ কিছুদিন হল ভর্তি রয়েছেন আম্মা।

দিল্লি মেট্রোয় ওয়াই-ফাই
যাত্রীদের জন্য এবার বিশেষ সুবিধা আনতে চলেছে দিল্লি মেট্রো। জানা গিয়েছে, মেট্রোর এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে এবার থেকে ফ্রি-তে ওয়াই-ফাইয়ের সুবিধা পাওয়া যাবে।

এবার ট্রাম্পের সমালোচনায় মিশেল ওবামা
মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিলেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। মহিলাদের প্রতি ট্রাম্পের আচরণ কোনওভাবেই সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি।

পাহাড়ে দুর্যোগ কাটল, তিনদিন গৃহবন্দি পর্যটকরা নামছেন সমতলে
পাহাড়ে আবহাওয়ার পরিবর্তন হওয়ায় পর্যটকদের স্বস্তি মিলল। শুক্রবার সকাল থেকেই পাহাড়ে দুর্যোগ কেটে রোদের দেখা মিলেছে। ফলে তিনদিন পাহাড়ে গৃহবন্দি থাকার পর রোদ দেখেই পর্যটকরা সমতলে নামতে শুরু করেছেন।

রাতের শহরে বিধ্বংসী আগুনে ভস্মীভূত বস্তির একাংশ, অন্তর্ঘাতের অভিযোগ
রাতের কলকাতায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল বস্তির একাংশ। বৃহস্পতিবার রাত একটা নাগাদ প্রগতি ময়দান থানা এলাকায় একটি বস্তিতে আগুন লাগে। দাউ দাউ আগুন ছড়িয়ে পড়তে থাকে একটি ঘর থেকে অন্য ঘরে। ৬টি ঘর সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। বেশ কয়েকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের ৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

শহরের অভিজাত ক্লাবে জুয়াচক্র
শহরের বুকে মিলল বড়সড় জুয়া চক্রের হদিশ। ক্যামাক স্ট্রিটের একটি অভিজাত ক্লাব ও রেস্তোরাঁয় হানা দিয়ে ৩২ জনকে গ্রেফতার করলেন গোয়েন্দারা। উদ্ধার করা হয়েছে সাত লক্ষ টাকা। আর্থিক লেনদেন সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

গোয়ায় ব্রিকস সম্মেলন
গোয়ায় শনিবার থেকে বসছে দুদিনের ব্রিকস সম্মেলন। সেই উপলক্ষ্যে আজই গোয়ায় এসে পৌঁছনোর কথা চিনা রাষ্ট্রপতি জি জিনপিং ও রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের।

ভারত-রাশিয়া চুক্তি
ভারত-রাশিয়া মোট ১৫টি চুক্তি সই করতে চলেছে বলে জানা গিয়েছে। এর মধ্যে মিসাইল সংক্রান্ত প্রতিরক্ষা ক্ষেত্রের চুক্তিও রয়েছে। নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিনের যৌথ বৈঠকও হওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে।

বাস দুর্ঘটনা
রাস্তার ধারে খোঁড়া জলাশয়ে বাস পড়ে মারা গেলেন ১৭ জন যাত্রী। আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রতলামে।












Click it and Unblock the Notifications