(ছবি) ১৬ জানুয়ারি : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ১৬ জানুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

প্রবীণ মত
নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর চেয়ারে থাকাকালীন রাম মন্দির নিয়ে কোনওরকম বিরোধের প্রয়োজন পড়বে না। প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগ নিয়ে এবিষয়ে আইন করে ব্যবস্থা নেবেন। এমনটাই বিশ্বাস করেন বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়া।

শুরু কুচকাওয়াজ
দু'দিন বন্ধ থাকার পরে এদিন ফের রেড রোডে শুরু হল প্রজাতন্ত্র দিবসের মহড়া। এদিন ত্রিস্তরীয় ব্যবস্থা করে কড়া নিরাপত্তায় কুচকাওয়াজ চলেছে।

কাশ্মীরি দাবি
রাজধানী দিল্লিতে অধিকারের দাবিতে বিক্ষোভ দেখালেন কাশ্মীরি পণ্ডিতরা। যে কাশ্মীরিরা কাজের সূত্রে উপত্যকার বাইরে এসেছেন ও ব্যবসায়ীদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তাঁরা।

আল কায়েদার হামলা
আফ্রিকার অন্যতম দরিদ্র দেশ বুরকিনা ফাসোতে একটি হোটেলে জঙ্গি হামলা চালাল আল কায়েদা জঙ্গিরা। ঘটনায় অন্তত ২০ জন মারা গিয়েছেন।

স্বামীর অভিযোগ
পিকে সিনেমায় আইএসআই নিয়ে প্রচার চালিয়েছেন আমির খান। এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।

বিদেশ সফরে সুষমা
প্যালেস্তাইন ও ইজরায়েল সফরে গেলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

পাম অ্যাভিনিউয়ে খুন
কলকাতার পাম অ্যাভিনিউয়ে একটি বাড়িতে মা ও দুই ছেলের মৃতদেহ উদ্ধার হল। যখম বাবার চিকিৎসা চলছে হাসপাতালে।

মনোহরের বাণী
সহ্যের সীমা শেষ হয়ে এসেছে। পাঠানকোট নিয়ে খুব তাড়াতাড়ি পদক্ষেপ করা হবে বলে আশ্বস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর।

রাষ্ট্রপতি সকাশে কৈলাশ
কৈলাশ বিজয়বর্গীয়র নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে গিয়ে মালদহের কালিয়াচক ও রেড রোডে সেনা মৃত্যুর ঘটনায় নিজেদের বক্তব্য জানিয়েছে।

ফারুকের মত
আমরা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান চাই। একইসঙ্গে চাই, পাকিস্তান থেকে সন্ত্রাসের আমদানি বন্ধ হোক।












Click it and Unblock the Notifications