(ছবি) ১৬ ফেব্রুয়ারি : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একনজরে
বেঙ্গালুরু, ১৬ ফেব্রুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

আশুতোষকে প্রাণে মারার হুমকি
জেএনইউ বিতর্কে ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্য এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে জানালেন আপ নেতা আশুতোষ।

সিয়াচেনে মৃত আর এক জওয়ান
সিয়াচেনে তুষারধসে মারা যাওয়া আর এক বীর জওয়ান সিপাই মহেশ পিএনের মরদেহ তাঁর মাইসোরের বাড়িতে আনা হল।

গ্রেফতার গিলানি
জেএনইউ বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এসএআর গিলানিকে গ্রেফতার করল পুলিশ।

রাশিয়ার মৃত দুই ভারতীয় ছাত্রী
রাশিয়ায় মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আগুন লাগার ঘটনায় দুই ভারতীয় ছাত্রীর মৃত্যু হয়েছে।

জেএনইউ-এ এনআইএ নয়
জেএনইউ-র ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছিল। এদিন সেই আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট।

জয়ী বিজেপি
তিন বছর আগে দাঙ্গায় বিধ্বস্ত হয়ে যাওয়া মুজফফরনগর বিধানসভা কেন্দ্রটি উপ নির্বাচনের ভোটে সমাজবাদী পার্টির হাত থেকে ছিনিয়ে নিল বিজেপি।

তৃণমূল স্পিকটি নট
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা সর্বদল বৈঠকে জিএসটি বিল নিয়ে সরব হলেও জেএনইউ -এর ঘটনায় মুখই খুলল না তৃণমূল। কংগ্রেস ও বামেরা বিরোধিতায় শামিল হলেও তৃণমূল সাংসদেরা স্পিকটি নট ছিলেন।

জেএনইউ নিয়ে প্রশ্ন
জিএসটি নিয়ে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জেএনইউ নিয়ে কৈফিয়ত চাইলেন বিরোধী দলের সাংসদেরা।

সেক্টর ৬ ও ৭
সল্টলেকে সেক্টর ফাইভের পর এবার বানতলায় সেক্টর ৬ ও কল্যাণীতে সেক্টর ৭ হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একমাসে ১২৪ কৃষক আত্মঘাতী
মহারাষ্ট্রে গত জানুয়ারি থেকে এই পর্যন্ত ১২৪ জন কৃষক আত্মহত্যা করেছেন বলে হাইকোর্টে জানাল মহারাষ্ট্র সরকার।

টিএমসিপি গোষ্ঠীদ্বন্দ্ব
তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে উত্তাল হল কলকাতার আশুতোষ কলেজ। দ্বিতীয় বর্ষের ফর্ম বিলিকে কেন্দ্র করে তৃণমূলের দুই দলের ছাত্রসংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল কলেজ চত্বর। আহত বহু ছাত্র

শ্লীলতাহানি
নবান্নের সামনেই মহিলার শ্লীলতাহানি। ঘটনার কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার অভিযুক্ত।

শিনা বোরা হত্যাকাণ্ড
শিনাবোরা হত্যাকাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল সিবিআই। সূত্রের খবর চার্জশিটে পিটার মুখার্জীর বিরুদ্ধে খুন, তথ্যপ্রমাণ নষ্ট ও অপরাধমূলক ষড়যন্ত্রের আরোপ আনা হয়েছে।












Click it and Unblock the Notifications