রাজ্যসভায় ঝুলে রইল 'তিন তালাক' বিল, বাজেট অধিবেশনের আগে পাশ হচ্ছে না বিল

তিন তালাক বিল লোকসভায় পাশ করানো গেলেও রাজ্যসভায় জোর কম থাকায় ঝুলে রইল বিলের ভাগ্য।

তিন তালাক বিল লোকসভায় পাশ করানো গেলেও রাজ্যসভায় জোর কম থাকায় ঝুলে রইল বিলের ভাগ্য। কেন্দ্র চেয়েছিল শীতকালীন অধিবেশনেই সংসদের দুই কক্ষেই তিন তালাক বিলটি পাশ করিয়ে নিতে। লোকসভায় পাশ করাতে পারলেও রাজ্যসভায় ধাক্কা খেল বিজেপি সরকার।

রাজ্যসভায় ঝুলে রইল তিন তালাক বিল

রাজ্যসভায় গত কয়েকদিনে বিল পেশ নিয়ে তুমুল হট্টগোল চলেছে। বিতর্কের মধ্যে বিল পেশ হলেও পাশ হয়নি। বিলটি সিলেক্ট কমিটিতে পাঠাতে চাইছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা। যা করতে রাজি নয় কেন্দ্র। এই বিলটি নিয়ে মীমাংসা না হলে অন্য কোনও বিল নিয়ে আলোচনাতেও রাজি নয় বিরোধীপক্ষ।

এদিন শুক্রবার ছিল শীতকালীন অধিবেশনের শেষদিন। বিলটি এদিন পাশ করাতে পারেনি কেন্দ্র। এখন সামনে দুটি রাস্তা রয়েছে। প্রথমত, বিরোধীদের কথা শুনে বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানো নানা দিকগুলি পুনর্বিবেচনার জন্য। এবং দ্বিতীয়ত, বিল পাশ করাতে আরও সময় নিয়ে পরবর্তী বাজেট অধিবেশন পর্যন্ত অপেক্ষা করা।

রাজ্যসভায় বিল পাশ করাতে যদি সরকার আরও সময় পেয়ে যায় তাহলে লাভ হবে মোদী সরকারের। আর যদি বিলটিকে এদিনই সিলেক্ট কমিটিতে পাঠিয়ে দিতে পারত বিরোধীরা তাহলে জয় হতো বিরোধীদের। যদিও বিল পাশ আটকে রাজ্যসভায় প্রাথমিক জয় হয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের।

বিজেপির তরফে বারবার বলা হয়েছে, লোকসভায় তিন তালাক বিরোধী বিল পাশ করানো গেলেও রাজ্যসভায় বিরোধীরা কেন বিল পাশ আটকে দিয়েছে? পাল্টা কংগ্রেস ও তৃণমূল জানিয়েছে, বিলের বিরোধী তাঁরা নন। পদ্ধতিতে গোলমাল রয়েছে। তা সংশোধন করাতে সিলেক্ট কমিটিতে পাঠানো হোক। তারপর তা রাজ্যসভায় পাশ হোক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+