Manmohan Singh: পঞ্চভূতে বিলীন.. মনমোহন সিং'য়ের অন্তিম যাত্রায় এক 'মঞ্চে' মোদী শাহ, সোনিয়া রাহুল
Manmohan Singh: একটা অধ্যায়ের শেষ! দিল্লির নিগমবোধ ঘাটে শেষ হল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং'য়ের শেষকৃত্য। একেবারে শেষ পর্যায়ে অন্ত্যোষ্টিক্রিয়ায় মনমোহন সিং'য়ের দেহ কাঁধে নিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিশেষ ধার্মিক রীতি মেনে অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়। একেবারে শেষ সময় পর্যন্ত যমুনা পাড়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী।
দেখা যায়, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্বকে। এমনকি কংগ্রেস শাসিত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও প্রাক্তন প্রধানমন্ত্রীর (Manmohan Singh) শেষ যাত্রায় অংশ নিতে দেখা যায়। ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরাও।

সকল নেতা এবং পরিবারের তরফে শেষ শ্রদ্ধা জানানোর পর প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংকে (Manmohan Singh) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হয় দিল্লির নিগম বোধ ঘাটে। শেষ পর্যায়ের যাবতীয় কাজ করেন বড় মেয়ে। পাশে ছিল গোটা পরিবার।
#WATCH | Last rites of former Prime Minister #DrManmohanSingh performed with full state honours at Nigam Bodh Ghat in Delhi.
— ANI (@ANI) December 28, 2024
(Source: DD News) pic.twitter.com/P69QVWMSyd
তবে মনমোহন সিং'য়ের এক বোন কলকাতায় থাকেন। তিনি দিল্লিতে যেতে পারেননি। অসুস্থ থাকার জন্য বাড়ি থেকেই গোটা পরিস্থিতির উপর নজর রাখেন এবং খোঁজ নিতে থাকেন। অন্যদিকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার সকালে তাঁরা মুখ্যমন্ত্রীর হয়ে ফুল দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications