Landslide in Maharashtra: মহারাষ্ট্রে ভয়াবহ ভূমিধস! কমপক্ষে ৪ জনের মৃত্যু, উদ্ধার ২৫, অনেকের আটকে থাকার আশঙ্কা

Landslide in Maharashtra: মহারাষ্ট্রের রায়গড় জেলার খালাপুর সহসিলের ইরশালওয়াদি গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনা। এখনও পর্যন্ত সেখান থেকে ৪ জনের দেহ উদ্ধার করেছে এনডিআরএফ। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ২৫ জনকে। ধ্বংসস্তূপের মধ্যে বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এনডিআরএফের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে দুটি দল পৌঁছেছে। সেখানে তারা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। সেই অভিযানে যোগ দিতে মুম্বই থেকে আরও দুটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

মহারাষ্ট্রে ভূমিধস

এদিকে এই ঘটনার (Landslide in Maharashtra) পরে রায়গড় পুলিশ একটি কন্ট্রোল রুম তৈরি করেছে। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে অন্তত ২৫ জনকে উদ্ধার করেছে। তবে ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এনডিআরএফের আশঙ্কা ১৫ থেকে ২০ টি বাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

মহারাষ্ট্রে ভূমিধস

পুলিশের তরফে বলা হয়েছে দিনের আলোতে পরিস্থিতি সম্পর্কে আরও ভাল ধারণা পাওয়া যাবে। বর্তমানে পুলিশ ও জেলা প্রশাসন ১০০ জনের বেশি লোক উদ্ধার অভিযানে জড়িত। উদ্ধার কাজে এনডিআরএফ ছাড়াও স্থানীয় মানুষও সাহায্য করেছেন বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

এদিন সকালে রায়গড়ে দুর্ঘটনাস্থলে (Landslide in Maharashtra) গিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। শিল্পমন্ত্রী উদয় সামন্ত ঘটনাস্থলে থেকে উদ্ধার কাজে সমন্বয় করছেন। বুধবার রাচ সাড়ে দশটা নাগাদ এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+