আজ থেকে বিশেষ লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের ছাড়, বড় ঘোষণা রেলমন্ত্রী পীযূষ গোয়েলের
আজ থেকে বিশেষ লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের ছাড়, বড় ঘোষণা রেলমন্ত্রী পীযূষ গোয়েলের
লোকাল ট্রেন স্বাভাবিক হবে কবে এই নিয়ে একাধিক রাজ্যে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। স্টেশনের হকার থেকে ট্রেনের হকাররা সবাই কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এরই মধ্যে সুখবর শোনাল কেন্দ্রীয় রেল মন্ত্রক। আজ থেকে মুম্বইয়ে স্পেশাল লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের সফরের অনুমতি দেওয়া হয়েছে। তবে তার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে রেলমন্ত্রক।

লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের ছাড়
করোনা সংক্রমণের মধ্যে বড় পদক্ষেপ করল রেলওয়ে। আজ থেকে মুম্বইয়ের বিশেষ লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের সফরের অনুমতি দেওয়া হয়েছে। আজ থেকে কেবল মাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের পাশাপাশি মহিলা যাত্রীরাও লোকাল ট্রেনে সফর করতে পারবেন বলে জানিয়েছে রেলমন্ত্রক।

সময় মেনে সফর
লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের সফরের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ৩টে এবং সন্ধে সাতটার পর থেকে মহিলা যাত্রীরা সেই বিশেষ লোকাল ট্রেনে সফর করতে পারবেন। তার আগে তাঁরা সফর করতে পারবেন না। তবে জরুরি পবিষেবার সঙ্গে যুক্ত মহিলা যাত্রীরা আগেও সফর করতে পারবেন ট্রেনে। এই মহিলা যাত্রীদের সফরের সময় টিকিট দেওয়া হবে। তখন আর কিউ আর কোড দেখা হবে না।

করোনা বিধি মেনে ট্রেনে সফর
তবে ট্রেনে সফরের সময় সব মহিলা যাত্রীকে করোনা বিধি মেনে চলতে হবে। মুখে মাস্ক বাধ্যতামূলক এবং নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে ট্রেনের কামড়ায় সফর করতে হবে। কড়া নির্দেশিকা জারি করেছে রেলমন্ত্রক। কোনও রকম ঝুঁকির সফর করতে দেওয়া হবে না।

রাজ্যে কবে লোকাল ট্রেন
রাজ্যে কবে লোকাল ট্রেন চালু হবে এই নিয়ে সরব হয়েছেন হকাররা। দীর্ঘ ৭ মাস ট্রেন বন্ধ থাকায় রুটি রুজিতে টান পড়েছে রেলের হকারদের। অবিলম্বে লোকাল ট্রেন চালুর দাবি জানিয়েছেন তিনি। কবে করোনা সংক্রমণ আবার যেভাবে বাড়তে শুরু করেছে তাতে লোকাল ট্রেন চালু হওয়ার কোনও আশা দেখা যাচ্ছে না।
-
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান












Click it and Unblock the Notifications