Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মন্দির-সংস্কৃতিতেই মজেছেন নীতিশ-নাইডু? লাড্ডু ফ্যাক্টর কতটা তাৎপর্যপূর্ণ

সম্প্রতি লাড্ডু (Tirupati Laddoo) বিতর্কে উত্তাল তিরুপতি। আর এই বিষয়টির সূত্রপাত হয় চন্দ্রবাবু নাইডুর (Andhra Pradesh CM) হাত ধরে। তিনি প্রথম অভিযোগ তুলেছিলেন। তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়। আর তিনি যখন এই অভিযোগ তুলেছিলেন তখন অন্ধ্রপ্রদেশের ক্ষমতায় ছিলেন ওয়াই এস জগনমোহন রেড্ডি।

এদিকে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর নীতিশ কুমার (Nitish Kumar) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Pm Modi) মন্দির নির্মাণ নিয়ে প্রশংসা করে একটি চিঠি লেখেন। সেখানে তিনি উল্লেখ করেন তাঁর রাজ্যের একটি স্কিমের কথা, যাতে সীতামাড়ির পুনাউড়া ধাম উন্নয়নের কথা উল্লেখ করা ছিল। এই জায়গাটি সীতার জন্মস্থান হিসেবে বিখ্যাত।

nitish kumar and chandrababu naidu

এই দুই ভিন্ন দলের নেতা যখন বিজেপির জোটসঙ্গী, বিজেপির সঙ্গে সম্পর্ক যখন দৃঢ় সম্পর্ক, তখন শাসকদলের একাংশ মনে করছে, আসলে এই দুই জোটশরিক তাঁদের হিন্দু সমর্থন বজায় রাখতে চাইছেন। সেই সমর্থন নিয়ে যাতে কোনোভাবেই বিজেপি কোপ না বসাতে পারে সেই চেষ্টাই করছে তারা।

চন্দ্রবাবু নাইডুর দলে তেলেগু দেশম পার্টির একাংশের বক্তব্য, যদিও তিরুপতি নিয়ে অভিযোগের সময় নিশানা করা হয়েছিল জগনের সরকারকে, তবে আদতে টিডিপির হিন্দু ভোটব্যাঙ্কের ক্ষেত্রেই লাভ হচ্ছে।

আদতে লাড্ডু ইস্যুর ক্ষেত্রে কৌশলি চাল চেলেছেন চন্দ্রবাবু নাইডু। শুধুমাত্র লাড্ডুর উপকরণ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন তাই নয়, জগনমোহনের ওই মন্দিরে প্রবেশ করার নিয়ম প্রশ্ন তুলেছেন তিনি। জগন মোহন একজন খ্রিস্টান। তিরুপতির নিয়ম হল, - হিন্দু প্রবেশ করতে গেলে একটি নির্দিষ্ট জায়গায় স্বাক্ষর করতে হয়। সেই বিষয়ে প্রশ্ন তোলেন চন্দ্রবাবু। বিজেপির একাংশের দাবি জগনকে এই ইস্যুতে কোণঠাসা করে তিনি নিশ্চিত করতে চেয়েছেন, যাতে জগনের ফিরে আসার সব পথ বন্ধ হয়ে যায়। পাশাপাশি ভক্তদের কাছে যেন তাঁর ভাবমূর্তি বজায় থাকে। আর নাইডু যে চাল চেলেছেন তাতে বিজেপিতে যারা জগনের ঘনিষ্ঠ বলে পরিচিত তাঁদেরও আর কিছু করার থাকবে না।

এক টিডিপি নেতার দাবি, চন্দ্রবাবু নাইডু যা করেছেন তা আসলে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয়, বরং জগনের জমানায় তিরুপতিতে যে দুর্নীতি হয়েছে তা সাফ করতে চেয়েছেন তিনি। তবে এতে যে নাইডুর রাজনৈতিক লাভ হয়েছে সে কথা অস্বীকার করছেন না টিডিপি নেতা। তিনি মনে করেন, হিন্দু সমর্থনের কোনও অভাব ছিল না ডিডিপির তবে বর্তমানে যা হলো তাতে সমর্থন আরো বেশি করে নাইডুর সঙ্গেই থাকবে।

পিডিপি এমএলএ রামকৃষ্ণ রাজু এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নাইডুর সিদ্ধান্ত একেবারে সঠিক বলেই মনে করেন তিনি। তাঁর মতে একজন ভক্ত হিসেবে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন নাইডু।

এদিকে, পবন কল্যাণ ফ্যাক্টর রয়েছে এরই সঙ্গে। জনসেনা পার্টির নেতা তথা উপ মুখ্যমন্ত্রী পবন কল্যাণের সঙ্গে বিজেপির সম্পর্ক বেশি ভাল, তা সবারই জানা। লাড্ডু নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরে পবন কল্যাণ দাবি করেন, এই ইস্যুগুলির ওপর নজরদারি করার জন্য সনাতন ধর্ম রক্ষণ বোর্ড নামে একটি বোর্ড তৈরি করা হোক। একই সঙ্গে তিনি সংবাদমাধ্যমে জানান, লাড্ডুতে যে ধরনের উপকরণ মেশানো হয়েছে তা শুনে তিনি খুবই কষ্ট পেয়েছেন। ১১ দিনের প্রায়শ্চিত্তের উদ্যোগ ও নিয়েছেন তিনি। গুন্টুরের ভেঙ্কটেশ্বর আর স্বামী মন্দিরে হবে ১১ দিনের প্রায়শ্চিত্ত দীক্ষা। মঙ্গলবার বিজয়ের কনক দূর্গা মন্দিরের সিঁড়ি ধুয়ে পরিষ্কার করেন উপমুখ্যমন্ত্রী।

পবন কল্যাণের কার্যকলাপে অনেকেই এনটিআর এর ছায়া দেখতে পাচ্ছেন। দলের প্রতিষ্ঠাতা এনটি রামা রাও সিনেমা জগৎ থেকে রাজনীতিতে পা রেখেছিলেন, অনুসরণ করেছেন পবন কল্যাণও। সম্প্রতি পবন কল্যাণকে একটি গেরুয়া উত্তরীয় পড়ে যেতে দেখা গিয়েছে ঠিক, যেমনটা এনটিআর করতেন। বিজেপির একটি সূত্র স্বীকার করে নিচ্ছে যে অন্ধ্রপ্রদেশের বিজেপি এখনও সেই সমর্থন তৈরি করতে পারেনি। তবে পবন কল্যাণ বিজেপির আদর্শই ধরে রাখতে সক্ষম হয়েছেন

  • কি চাইছেন নীতীশ?

মোদী সরকারের গুরুত্বপূর্ণ একটি শরিক নীতীশ কুমারের দল জেডিইউ। ইতিমধ্যে রাম মন্দিরের জন্য মোদীর প্রশংসা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সীতামারহি ও অযোধ্যার মধ্যে সরাসরি রেল সংযোগের দাবি জানিয়েছেন। আর সেটাই সে রাজ্যের বিজেপির জন্য উদ্বেগ তৈরি করছে। বিজেপি নেতারা মনে করছেন, এবার তুলনামূলক ভালো ফল করেছে নীতীশ কুমারের দল। এই অবস্থায় তাঁদের নির্দিষ্ট ভোট ব্যাঙ্কে আঘাত হানার চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা বিজেপির। তবে যেভাবে রামমন্দিরের প্রশংসা শোনা যাচ্ছে তাতে জেডিইউ সুপ্রিমোর ভুমিকা নজরে বলে মন্তব্য করেছেন এক নেতা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+