লাদাখে শীতের আগে সংঘাতের বরফ গলার ইঙ্গিত কি রয়েছে! কেন ফোকাসে ১২ অক্টোবর
শীত ধীরে ধীরে পড়তে শুরু করে দিয়েছে উত্তর ভারতের বহু অংশে। তাপমাত্রার পারদ অনেকটাই নিচে চলে গিয়েছে। এমন এক পরিস্থিতিতে লাদাখে সংঘাতের বরফ গলবে কি না, তা নিয়ে উদ্বেগ দুশ্চিন্তা রয়ে যাচ্ছে। আর সেকারণেই আপাতত চিন , ভারত দুই দেশের ফোকাসে ১২ অক্টোবর।

লাদাখে ভারতীয় শিবিরের পরিস্থিতি
লেফ্টনান্ট জেনারেল হরিন্দর সিংয়ের থেকে দায়িত্ব এবার গ্রহণ করতে চলেছেন লেফ্টনান্ট জেনারেল পিজিকে মেনন। আর এই মেননের হাত ধরেই এবার চিন সংঘাত লাদাখে কোন দিকে যায় সেদিকে তাকিয়ে রয়েছে ভারত। আগামীদিনে চিনের সঙ্গে চোখে চোখ রেখে বৈঠকে এই মেননই উপস্থিত থাকতে চলেছেন।

ফেকাসে ১২ অক্টোবর
লাদাখে চিন , ভারত সংঘাতের মধ্যে আগামী ১২ অক্টোবর দুই দেশের সেনা পর্যায়ের সপ্তম রাউন্ডের বৈঠক। সেই দিন গত ২১ সেপ্টেম্বরের বৈঠকে যে কর্পস কমান্ডাররা ছিলেন, তাঁর সকলেই উপস্থিত থাকতে চলেছেন ।

চিনের নাছোড়বান্দা অবস্থান
চিন আগের মতোই লাদাখ পরিস্থিতি নিয়ে রীতিমতো নাছোড়বান্দা মেজাজে রয়েছে। গত সপ্তাহেই বেজিং জানিয়েছে, লাদাখ যে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল তা মানেই না চিন। এদিকে, লাদাখ থেকে সেনা সরানোর বিষয়ে তাদের যে উদ্যোগ নিতে প্রস্তাব দেয় ভারত, তাতেও সায় দেয়নি চিন। ফলে সংঘাতের মেজাজ আপাতত ধরেই রেখেছে লালফৌজ।

বাড়ছে সেনা মোতায়েন, অস্ত্র সজ্জা
লাদাখ সীমান্তে গত ২৯ অগাস্ট থেকে ৭ সেপ্টেম্বরের সময়ের মধ্যে যা ঘটেছে তারপর কয়েকশো কিলোমিটারের দূরত্বে অবস্থান করছে দুই দেশের সেনা। এমন পরিস্থিতিতে লাদাখের সবচেয়ে উঁচু এলাকায় টি ৯০ ও , টি ৭২ ট্যাঙ্ক মোতায়েন করেছে ভারত। চিন আগের থেকেই সেখানে ৫০ হাজার ট্রুপ মোতায়েন করে রেখেছে। এমন পরিস্থিতিতে লাদাখ সংঘাত শীতের মাইনাস ৪০ ডিগ্রিতে কোন পথে যায়, সেদিকে নজর দক্ষিণ এশিয়ার।












Click it and Unblock the Notifications