আয়ুষ্মান ভারত প্রকল্পের গুণগত মান যাচাইয়ে সংসদীয় কমিটি, বাদল অধিবেশনেই রিপোর্ট পেশ
আয়ুষ্মান ভারত প্রকল্পের গুণগত মান যাচাইয়ে সংসদীয় কমিটি, বাদল অধিবেশনেই রিপোর্ট পেশ
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা-আয়ুষ্মান ভারত প্রকল্পের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। বিশ্বের মধ্যে এটি বৃহত্তম সরকারি স্বাস্থ্যপ্রকল্প বলে দাবি করা হয়। সূত্রের খবর, বর্তমানে সংসদীয় কমিটির বৈঠকে পর্যালোটচনার আওতায় আসতে চলেছে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প। শ্রম সম্পর্কিত স্বাস্থ্য মন্ত্রকের সদস্যরা এই তদন্তে অংশ নেবেন বলেও জানা যাচ্ছে।

এদিকে করোনা সংক্রমণের আবহে এপ্রিলেই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাধীন নাগরিকদের বিশেষ সুবিধা দেওয়ার কথা জানায় কেন্দ্র। এই প্রকল্পের আওতাধীন প্রায় ৫০ কোটি মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। বর্তমানে আয়ুষ্মান ভারত ছাড়াও আরও একাধিক কেন্দ্রীয় প্রকল্পের আওতায় কী পরিমাণ কাজ হচ্ছে তা নিয়ে তা নিয়েও এই কেন্দ্রীয় স্যান্ডিং কমিটি পর্যালোচনা করবে বলে জানা যাচ্ছে।
একইসাথে করোনারালে দেশব্যাপী লকডাউন চলাকালীন বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের ও বরাদ্দের উপরেও নজরদারি চালাবে এই সংসদীয় কমিটি। একইসাথে পরিযায়ী শ্রমিকদের জন্য প্রদত্ত একাধিক সরকারি সুবিধা ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের দুরবস্থার বিষয়টিও ভাবে খতিয়ে দেখবে এই সংসদীয় কমিটি। পরবর্তীতে এই কমিটির রিপোর্ট আগামী বাদল অধিবেশনের আগে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে জমা পড়বে বলেও খবর। আগামী ৩১শে অগাষ্ট এই বিষয়ে চূড়ান্ত পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications