বিজেপিকে বাইরে থেকে সমর্থনের জল্পনা ওড়ালেন কুমারস্বামী! প্রচ্ছন্ন বার্তা ইয়েদুরাপ্পাকে
জল্পনাটা শুরু হয়েছিল ইয়েদুরাপ্পা সরকার শপথ নেওয়ার পর থেকেই। কিন্তু সেই জল্পনা অঙ্কুরেই বিনাশ করলেন কর্ণাটকের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী।
জল্পনাটা শুরু হয়েছিল ইয়েদুরাপ্পা সরকার শপথ নেওয়ার পর থেকেই। কিন্তু সেই জল্পনা অঙ্কুরেই বিনাশ করলেন কর্ণাটকের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। তিনি বলেন, ইয়েদুরাপ্পা সরকারকে সমর্থনের কোনও প্রশ্নই নেই। জেডিএসের একাংশ বিজেপিকে বাইরে থেকে সমর্থন করছে, এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি আরও বলেন, আমরা সাধারণ মানুষের সমর্থন নিয়ে ফের ক্ষমতায় ফিরব। মানুষের প্রতি আমাদের ভরসা আছে। তাঁরা আমাদেরকেই সমর্থনের হাত বাড়িয়ে দেবে। বিজেপি যে নীতিহীনভাবে সরকার ফেলেছে, তা দেখেছে কর্ণাটকবাসী। সময় এলেই মানুষ তার যোগ্য জবাব দেবে।
কর্ণাটকে ১৪ মাস আগে কংগ্রেস-জেডিএস জোটের সরকার গঠন হলেও দুই দলের সম্পর্ক অম্ল-মধুর ছিল। কংগ্রেসের একাংশ কুমারস্বামী সরকার ফেলতে কলকাঠি নেড়েছে বলে বারবার অভিযোগ উঠেছে। তাই জেডিএস বাইরে থেকে ইয়েদুরাপ্পা সরকারকে সমর্থন করতে পারে বলে জল্পনা বেড়েছে। যদিও সেই সম্ভাবনা একেবারেউই উড়িয়ে দিয়েছেন কুমারস্বামী।
Ex-K'taka CM & JD(S) leader, HD Kumaraswamy: Noticed news about joining hands with BJP, it's baseless. Legislators&party workers need not pay heed to such rumours, which is far from truth. We'll build the party by 'janseva'. Our fight for the common man will continue. (file pic) pic.twitter.com/u3lVsQksGT
— ANI (@ANI) July 27, 2019
তিনি বলেন, জেডিএস কর্ণাটকে বিরোধী দলের ভূমিকাই পালন করবে। যা জনবিরোধী পরিকল্পনা তার বিরোধিতা করব। আর ইয়েদুরাপ্পা সরকার যদি জনমুখী কোনও পরিকল্পনা নেন, তখন তার দিকে সমর্থনের হাত সবার আগে বাড়িয়ে দেবে জেডিএস। দলের বৈঠকে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে শনিবার। বিরোধী হিসেবে ইচিবাচক ভূমিকা পালন করাই আমাদের লক্ষ্য।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications