বেঙ্গালুরু ইন্দিরানগরের দুর্গাপুজো এবার মাতছে সুবর্ণ জয়ন্তীর আনন্দে! থাকছে আকর্ষণীয় অনুষ্ঠানসূচি
দুর্গা পুজো ঘিরে উত্তেজনার পারদ চরমে উঠেছে ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুতে। আর এই গালিচাশহরের ইতিউতি ক্রমেই সেজে উঠছে আলোর রোশনাইয়ে।
দুর্গা পুজো ঘিরে উত্তেজনার পারদ চরমে উঠেছে ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুতে। আর এই গালিচাশহরের ইতিউতি ক্রমেই সেজে উঠছে আলোর রোশনাইয়ে। উমাকে এখন ঘরে আনতে ব্যস্ত বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা। এই প্রযুক্তিনগরীর ইন্দিরানগরের পুজো এবছর উদযাপন করছে সুবর্ণ জয়ন্তী। স্বভাবতই উচ্ছ্বসিত পুজো উদ্যোক্তারা। দেখে নেওয়া যাক, এই পুজো ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতির কিছু দিক।
কুমার শানুর পারফরম্যান্স ঘিরে চড়ছে উত্তেজনার পারদ
ইন্দিরানগরের সোশিও কালচারাল অ্যাসোসিয়েশনের পুজোয় এবছরের অন্যতম আকর্ষণ হল কুমার সানুর পারফরম্যান্স। দশমীর রাত জমজমাট করতে সেখানে হাজির হচ্ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক কুমার সানু। সন্ধ্যে আটটা থেকে শুরু হবে অনুষ্ঠান। পুজোর অন্যতম উদ্যোক্তা মৌসুমী মিত্র জানিয়েছেন, অনুষ্ঠানে দেখবার সুযোগ সকলেরই হবে, পাশাপাশি নিরাপত্তার যাতে কোনও ফাঁকফোঁকড় না থাকে , সেদিকে তাঁরা গুরুত্ব দিচ্ছেন বেশি।
পুজোর অন্যান্য দিনের আকর্ষণ
পঞ্চমীর দিন সন্ধ্যে আটটা থেকে থাকছে 'ডান্ডিয়া' । এছাড়াও সেদিন আয়োজিত হচ্ছে আনন্দমেলা। ষষ্ঠীর দিন পুজোর উদ্বোধন ঘিরে থাকছে বিশেষ অনুষ্ঠান। এরপরই থাকছে অ্যাসোসিয়েশনের লেডিস উইং এর আগমণীর গান। থাকছে ' মসলিসি আড্ডা ' । সপ্তমীর সন্ধ্যে শুরু হচ্ছে লেডিস উইং-এর লোকসঙ্গীতের হাত ধরে, রাতে রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা বন্যা চৌধুরী থাকছেন এই পুজোর আসরে।

অষ্টমী-নবমীর আকর্ষণ
অষ্টমীর দিন ইন্দিরানগরের পুজোয় সন্ধ্যে আটটা থেকে থাকছেন সারেগামাপার অন্যতম নামী শিল্পী অদ্রিজা। নবমীর রাতে থাকছেন সারেগামাপা-র অন্যতম নামী শিল্পী ঋষি।
পুজোর ঠিকানা
ইন্দিরানগরের পুজোর ঠিকানা, ইন্দিরানগরের পূর্ণা-প্রজ্ঞা শিশু গৃহ প্রাঙ্গনে আয়োজিত হতে চলেছে এই পুজো। উদ্যোক্তাদের পক্ষ থেকে সকলকে সেখানে পুজো. অংশগ্রহণ ও ভোগের জন্য আহ্বান জানানো হয়েছে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications