সংশোধনাগার থেকে মুক্তি পেয়েই ফের ধর্ষকের ভূমিকায় কিশোর!
কৃষ্ণগিরি, ৩ ফেব্রুয়ারি : এক নাবালিকাকে ধর্ষনের অভিযোগে ১৭ বছরের এক কিশোরকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরির সুলাগিরির কাছে। তবে চমকপ্রদ বিষয় হল যে কিশোরকে ধর্ষণের অপরাধে গ্রেফতার করা হয়েছে সে সম্প্রতিই সংশোধনাগার থেকে মুক্ত হয়েছে। [পাশ জুভেনাইল জাস্টিস বিল : খুন-ধর্ষণে এবার ১৬-তেই সাবালক]
শুনতে অবাক লাগলেও অভিযুক্ত কিশোরকে প্রায় ৩ বছর আগে আদালতের নির্দেশে সংশোধনাগারে পাঠানো হয়। ২৪ বছরের এক যুবতীকে ধর্ষণের অভিযোগ ছিল এই নাবালকের বিরুদ্ধে (তখন তার বয়স ছিল ১৪ বছর কয়েক মাস)। ২ বছর সংশোধনাগারে কাটিয়ে কিছুদিন আগেই মুক্ত হয়ে বাইরে এসেছে সে। [ধর্ষিতা নাবালিকা ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা, গর্ভপাতে মত দিল সুপ্রিম কোর্ট]

পুলিশ সূত্রের খবর, সোমবার বিকেলে ৮ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে সে। এই নাবালিকা সুলাগিরির কুণ্ডু কুরুক্কি গ্রামের বাসিন্দা। বাড়ির সামনেই খেলা করছিল মেয়েটি। অভিযুক্ত কিশোর তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তার ধর্ষণ করে। [মহারাষ্ট্রে ৭ বছরের বালকের উপর যৌন অত্যাচারের পর গায়ে আগুন দেওয়ার অভিযোগ]
এমনকী চিৎকার করলে মেরে ফেলবে বলেও মেয়েটিকে হুমকি দেয়। যদিও মেয়েটির কান্নার আওয়াজ শুনে গ্রামবাসীরা চলে আসে এবং তাকে উদ্ধার করে। যদিও ছেলেটি এলাকা থেকে পালিয়ে যায়। পুলিশ মেয়েটির বাবার বয়ানের ভিত্তিতে একটি মামলা দায়ের করে। মঙ্গলবার কিশোরকে গ্রেফতার করে পুলিশ। [নাবালকের সঙ্গে যৌনমিলন, সঙ্গীতশিল্পীর মেয়ে জেল হেফাজতে]
হোসুরের আদালতে কিশোরকে পেশ করা হলে আদালতের নির্দেশে ,সালেমে নাবালকদের জন্য সংশোধনাগারে পাঠানো হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications