প্রায় দ্বিগুণ ভাড়া বাড়িয়ে লাভের অঙ্ক ছুঁতে চাইছে মেট্রো, বৈষম্য কমবে দেশের সঙ্গে

৬ বছর পর বাড়তে চলেছে কলকাতা মেট্রোর ভাড়া। আগামী ৫ ডিসেম্বর থেকে এই নতুন ভাড়া কার্যকর করা হবে বলে জানান হয়েছে মেট্রো রেলের তরফে।

দেশের অন্যান্য অংশে মেট্রোর ভাড়া সঙ্গে কলকাতা মেট্রোর তুলনায় অনেকটাই বেশি। এই বৈষম্য ঘুচিয়ে লাভের অঙ্ক বাড়াতেই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। দীর্ঘদিন ভাড়া বৃদ্ধি নিয়ে পর্যালোচনা চালাচ্ছিল কলকাতা মেট্রো। অবশেষে সেই সিদ্ধান্ত মান্যতা পেল। সেইমতোই ৬ বছর পর আগামী ৫ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন ভাড়া।

প্রায় দ্বিগুণ ভাড়া! ৬ বছর পর ভাড়া বাড়ছে কলকাতা মেট্রোর

এই নতুন ভাড়া কার্যকর হলে মেট্রোয় মাত্র দু-কিলোমিটার পর্যন্ত ন্যূনতম ৫ টাকা ভাড়া গুণতে হবে। তারপরই ভাড়া বেড়ে হচ্ছে ১০ টাকা। অর্থাৎ ৫ কিলোমিটার পর্যন্ত ভাড়া হবে ১০ টাকা। আগে প্রথম পাঁচ কিলোমিটার পর্যন্ত প্রাথমিক স্টেজে ভাড়া ছিল পাঁচ টাকা। সেই নিরিখে ভাড়া বাড়ছে দ্বিগুণ। ২ কিলোমিটারের পর থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত এই দ্বিগুণ ভাড়া গুণতে হবে।

মেট্রোরেল সূত্রের জানানো হয়েছে, ন্যূনতম ভাড়া অপরিবর্তিত রেখেই প্রতি ধাপে ৫ টাকা করে ভাড়া বাড়াল মেট্রো রেল। এতদিন ৫ কিলোমিটার পর্যন্ত দূরত্বের ভাড়া ছিল ৫ টাকা, তা নতুন ভাড়ায় কমিয়ে ২ কিমি করা হল। আগে ৫-১০ কিলোমিটার পর্যন্ত ভাড়া ছিল ১০ টাকা, ১০-২০ কিলোমিটার ১৫ টাকা, ২০-২৫ কিলোমিটার ২০ টাকা এবং ২৫ কিলোমিটারের ওপরে ভাড়া ছিল ২৫ টাকা।

কিন্তু মঙ্গলবার মেট্রোর তরফে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে ২ কিমি পর্যন্ত ভাড়া হবে ৫ টাকা। আর পরবর্তী স্টেজগুলিতে ভাড়া বাড়বে নিম্নলিখিত হারে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২-৫ কিলোমিটার দূরত্বের জন্য ভাড়া হবে ১০ টাকা। ৫-১০ কিলোমিটার ১৫ টাকা, ১০-২০ কিলোমিটার ১০ টাকা, ২০ কিলোমিটারের বেশি দূরত্বের ভাড়া ২৫ টাকা। এর ফলে দেশের অন্যান্য অংশের সঙ্গে বৈষম্য অনেকটাই দূর হল কলকাতা মেট্রোর ভাড়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+