রাজীব কুমারকে জেরার হ্যাটট্রিক, আজ কি মুক্তি সিবিআই নাগপাশ থেকে
এদিন ফের সকাল সকাল জেরার জন্য তলব করায় শিলংয়ে সিবিআই দফতরে পৌঁছে গেলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার।
কুণাল ঘোষ তো রয়েইছেন। এদিন ফের সকাল সকাল জেরার জন্য তলব করায় শিলংয়ে সিবিআই দফতরে পৌঁছে গেলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। শনি ও রবিবার তাঁকে জেরা করে সিবিআই। এরপর এদিনও তাঁকে জেরার জন্য ডেকে পাঠানো হয়েছে।

সারদা চিটফান্ড মামলায় রাজীব কুমারকে জেরা করার জন্য অনেকদিন ধরেই সিবিআই চেষ্টা করে আসছিল। তবে রাজীব কুমার তাতে সাড়া দেননি বলে অভিযোগ। সিবিআই শেষে সুপ্রিম কোর্টে গেলে রাজীব কুমারকে বাধ্য হয়ে শিলংয়ে জেরার সম্মুখীন হতে আসতে হয়েছে।
সারদা মামলা সংক্রান্ত একাধিক বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। মিসিং লিঙ্কগুলিকে জোড়ার চেষ্টা করছে। বিধাননগর পুলিশ কমিশনারেট থেকে শুরু করে সিট ও পরে কলকাতা পুলিশ কমিশনার হিসাবে সারদা মামলায় রাজীব কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
Meghalaya: Kolkata Police Commissioner Rajeev Kumar arrives at CBI office in Shillong for questioning in connection with Saradha chit fund scam. This is the third day of his questioning by CBI. pic.twitter.com/g2Ey8XP5gs
— ANI (@ANI) February 11, 2019
বিশেষ করে ইলেকট্রনিক্স নানা গ্যাজেট যাতে সারদা মামলায় অনেক গোপন নথি ছিল বলে সন্দেহ তা নয়ছয় করা বা লোপাটের চেষ্টা হয়েছে বলে অভিযোগ। এছাড়া কুণাল ঘোষও সিবিআই-কে এর আগে জানিয়েছেন, তাঁর বাড়িতে তল্লাশির পর যত জিনিস বাজেয়াপ্ত করা হয় তার অনেক কিছুই সিজ করা তালিকায় রাখা হয়নি।
এই অবস্থায় কুণাল ও রাজীব কুমারকে মুখোমুখি বসিয়েও জেরা করা হয়েছে। কলকাতায় গুরুত্বপূর্ণ কাজ থাকায় তিনি বেশিদিন আর সময় দিতে পারবেন না বলে জানিয়েছেন রাজীব কুমার। সেক্ষেত্রে সিবিআই কি আজকের বয়ান রেকর্ডের পরই রাজীব কুমারকে ছেড়ে দেবে? সেই সম্ভাবনাও রয়েছে। আবার মনে করা হচ্ছে, ২০ তারিখ অবধি সিবিআই এর হাতে সময় রয়েছে। এর মাঝে আরও কয়েক দফা রাজীব কুমারের সঙ্গে সিবিআই কথা বলতে পারে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications