করোনা ঠেকাতে বিমানবন্দরের জারি করা নিয়মগুলি একনজরে জেনে নিন
করোনা ঠেকাতে বিমানবন্দরের জারি করা নিয়মগুলি একনজরে জেনে নিন
করোনা ঠেকাতে এয়ারপোর্ট গুলিতে নতুন বেশ কিছু প্রোটোকল চালু করতে দেখা গেল আন্তর্জাতিক আকাশ পরিবহন সমিতি বা আইএটিএ। একইসাথে বেশ কিছু নির্দেশিকা জারি করতে দেখা গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-কেও।

ইউরোপীয় ইউনিয়ন বিমান পরিবহন সুরক্ষা সংস্থার তরফেও জারি নির্দেশিকা
কোনও যাত্রীর শরীরে করোনা সংক্রমণ সন্দেহ হলেই তার প্যসেঞ্জার লোকেটর কার্ড ফর্ম নিশ্চিত করার জন্য প্রতিটি বিমান পরিবহন সংস্থা গুলি নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন বিমান পরিবহন সুরক্ষা সংস্থা বা ইএএসএ দ্বারাও বেশ কিছু নির্দেশিকা জারি করতে দেখা গেছে।

জোর দেওয়া হয়েছে যাত্রীদের তাপমাত্রা পরিমাপের উপর
প্রতিটি বিমান ছাড়ার আগে যাত্রীদের শরীরের তাপমাত্রা যাচাই করে নেওয়ার উপরেও বেশ জোর দেওয়া হয়েছে। একইসাথে বিমান অপারেটর এবং অ্যারোড্রোম কর্মীদের বেশ কিছু সাবধানতা অবলম্বনের উপর জোর দেওয়া হয়েছে। ইউরোপীয় এভিয়েশন ক্রাইসিস কোঅর্ডিনেশন সেলের পক্ষ থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়েছে।

ইনফ্রারেড থার্মোমিটার ব্যবহার বৃদ্ধিতে জোর
চিনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তরফেও বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানেও যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করতে ইনফ্রারেড থার্মোমিটার (ক্যালিব্রেটেড) ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে সমস্ত বিমান কর্মীদের সর্বদা ডিসপোজেবল মেডিকেল মাস্কের ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications