Vande Bharat Express Train: বদলে গেল তিনটে বন্দে ভারত এক্সপ্রেসের সময়! কোন রুটে কখন এই ট্রেনগুলি ছাড়বে? জানুন

Vande Bharat Express Train: দেশের অন্যতম গুরুত্বপপূর্ণ ট্রেনগুলির মধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেস! গোটা দেশে ১৩০ টিরও বেশি এই ট্রেন দেশের একাধিক রুটে ছুটছে। প্রত্যেক ট্রেনই যাত্রীদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে। টিকিট পেতে হিমশিম খেতে হয় যাত্রীদের। বিপুল যাত্রী চাপ সামাল দিতে বেশ কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেনে যুক্ত করা হয়েছে অতিরিক্ত কোচ।

তাতেও যাত্রীদের চাপ সামাল দেওয়া যাচ্ছে না। যদিও এই বিষয়ে আরও আলোচনা চালাচ্ছেন রেল আধিকারিকরা। এর মধ্যেই তিনটি বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) সময় বদল করল ভারতীয় রেল (Indian Rail)। জানা যাচ্ছে, ট্রেন নম্বর 22477 এর সময় সরণি বদল করা হচ্ছে। এই বন্দে ভারত এক্সপ্রেস নয়া দিল্লি থেকে শ্রী মাতা বৈষ্ণদেবী কাটরা পর্যন্ত চলাচল করে।

Vande Bharat Express Train

প্রকাশিত খবর অনুযায়ী, এখন এই ট্রেন কাটরা পৌঁছবে রাত ১১ টা ২০ মিনিটে! আগে এর সময় ছিল ১১:১৫ মিনিটে। তবে আগের মতোই ট্রেনটি নয়াদিল্লি থেকে বিকাল ৩ টে 'তেই ছাড়বে। এই পরিবর্তন আজ সোমবার অর্থাৎ ২০ জানুয়ারী থেকে কার্যকর হবে। ট্রেন নম্বর 22439 নয়া দিল্লি -শ্রী মাতা বৈষ্ণদেবী কাটরা যায়।

এই ট্রেন দুপুর ২ টো বেজে ১৫ মিনিটে পৌঁছবে কাটরা। আগে ২ টো বেজে পাঁচ মিনিটে পৌছত এই ট্রেন। বলে রাখা প্রয়োজন, নয়াদিল্লি থেকে সকাল ৮:০৫ মিনিটে ছাড়বে এই বন্দে ভারত এক্সপ্রেস। এই পরিবর্তনও আজ সোমবার ২০ জানুয়ারী থেকেই কার্যকর করা হবে৷ এমনটাই রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন নম্বর - 22478 - বন্দে ভারত এক্সপ্রেস শ্রী মাতা বৈষ্ণ দেবই কাটরা থেকে নয়া দিল্লির মধ্যে চলে। কাটরা থেকে এই ট্রেন সকাল 5:45 মিনিটে রওনা দেবে। আগে এই ট্রেনের সময়ছিল ৫টা ৫০ মিনিট। তবে নয়াদিল্লি পৌঁছানোর সময় একই রাখা আছে। দুপুর ২ টোর সময়েই এই ট্রেন দিল্লি পৌঁছে দেবে। এহেন বদল আগামীকাল ২১ নভেম্বর থেকে কার্যকর হবে বলে জানা যাচ্ছে।

জি নিউজের প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লি থেকে কাটরা যায় এমন বন্দে ভারত এক্সপ্রেস (22439/22440) ট্রেনগুলি 50 দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে। ইতিমধ্যে রেল এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। জম্মু স্টেশনে চলা কাজের জন্যেই এই সিদ্ধান্ত রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও প্রকাশিত খবরে দবাই করা হয়েছে। যার ফলে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হবে সাধারণ মানুষকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+