Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maha Kumbh 2025: ৪১ বছর ধরে 'উপবাস', রয়েছেন মৌন ব্রততে! এরপরেও করেন শিক্ষকতা, অবাক করবে এই যোগীর শক্তি

Maha Kumbh 2025: সেজে উঠেছে প্রয়াগরাজ। দীর্ঘ ১২ বছর পর এবার মহাকুম্ভ। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। শাহী স্নান সারতে দেশ-বিদেশ থেকে ভক্তদের ডেস্টিনেশন এখন প্রয়াগরাজ। বিভিন্ন প্রান্ত থেকে আসছেন যোগী-সাধুরাও। পৌঁছে গিয়েছে 'চায়ে বালে বাবা' (Chai Wale Baba)। গত ৪১ বছর ধরে অন্ন তো দুর, জল পর্যন্ত খাননি।

শুধুমাত্র বেঁচে আছেন চা'য়ের ভরসাতেও। অবাক হচ্ছেন তো! 'চায়ে বালে বাবা' (Chai Wale Baba)-র এমন কীর্তি শুনলে এমনই অবাক হোন এখনই। শুধু তাই নয়, পালন করছেন মৌন ব্রতও। ৪১ বছর ধরে একবারে জন্যেও মুখ খোলেননি। এখানেই শেষ নয়, এই অবস্থাতে শিক্ষকের ভূমিকাতেও দেখা যায় এই যোগী পুরুষকে।

Maha Kumbh 2025

সর্বভারতীয় এক সংবাদমাধ্যম 'চায়ে বালে বাবা'র অপরিসীম শক্তির কথা তুলে ধরেছেন। খবর, দীর্ঘ সময় চুপ থেকেও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন সিভিল সার্ভিসেসের জন্য ছাত্রদের তৈরি করেন। তখন শিক্ষকের ভূমিকায় দেখা যায় তাঁকে। ভাবছেন তো কীভাবে! মুখ না খুলে কীভাবে পড়ান বাবা। প্রকাশিত খবরে দাবি, বাবা চায়ে বালে খাতায় নোটশ তৈরি করে দেন। আর পড়েই একেবারে পরীক্ষায় পাস। তাঁর বহু ছাত্র এখন অফিসার।

তা নিয়ে কিন্তু কখনই গর্ব করেন না বাবা। বরং একটু চা পেলেই সন্তুষ্ট তিনি। অনেকেই বলেন, 'চায়ে বালে বাবা' উত্তরপ্রদেশের চিত্রকুট ধামের বাসিন্দা। আসল নাম দীনেশ স্বরূপ ব্রহ্মচারী। দীর্ঘ ৪১ বছর ধরে নীরাবতা এবং উপবাস পালন করে চলেছেন। তবে শুধুমাত্র চা খেয়ে যে জীবনকে এগিয়ে নেওয়া যায় তা বাবাকে না দেখলে বোঝা দায়! ভক্তরা বলছেন, এর পিছনে আছে বাবার কড়া যোগ। যোগের মাধ্যমে তিনি এক অনন্য সাধনা করছেন।

Maha Kumbh 2025: ইংরেজি এবং অঙ্কের বিশাল দক্ষতা

সন্ন্যাস নেওয়ার আগে দীর্ঘ জীবন শিক্ষাকতা করেছেন দীনেশ স্বরূপ ব্রহ্মচারী। ইংরেজি এবং অঙ্কে জ্ঞান চমকে দেওয়ার মতো। সিভিল সার্ভিস কিংবা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ছাত্রদের এখনও পড়ান। একাধিক বিষয় পড়ালেও ইংরেজি এবং অঙ্কের উপর বিশেষ জোর দেন। কখনও হাতে লিখে ছাত্রদের নোটশ দেন তো আবার কখনও জেরক্স করে দেন। আবার কখনও পড়ুয়াদের মোবাইলেও পৌঁছে যায় বাবার আশীর্বাদ থুড়ি নোটশ।

Maha Kumbh 2025: অনেকেই জীবনে সফল

অন্যদিকে ছাত্রদের কোনও প্রয়োজন হলে সবসময়ের জন্য রেডি থাকেন 'চায়ে বালে বাবা' (Chai Wale Baba)। একই ভাবে মোবাইলে মেসেজ করে ক্লিংবা খাতায় লিখে দিলেই হল... সঙ্গে সঙ্গে জবাব চলে আসবে। মুখ কথা না বললে কি হবে বাবা সবেতেই অ্যাক্টিভ। আর ছাত্রদের কাছে তো বটেই। তাঁর বহু ছাত্র ইতিমধ্যে সফল। তা সে সিভিল সার্ভিস হোক আর অন্য কোনও পরীক্ষায়। এমনকি বাবার কাছে পড়ে আজ বহু ছাত্র অফিসার। আর এটাই 'চায়ে বালে বাবা'র কাছে বড় পাওনা বলছেন ভক্তরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+