Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সোশ্যাল মিডিয়ায় কিরণ বেদীর 'ফাউল', মোদীর 'মা'-এর নাচের ভিডিও পোস্ট

দিওয়ালির আনন্দে বুঁদ হয়ে কিরণ বেদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হিরাবেন মোদী ভেবে টুইটারে পোস্ট করে বসলেন অন্য এক বৃদ্ধার ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ফাউল করলেন পুডুচেরির উপরাজ্যপাল কিরণ বেদী। দিওয়ালির আনন্দে বুঁদ হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হিরাবেন মোদী ভেবে টুইটারে পোস্ট করে বসলেন অন্য এক বৃদ্ধার ভিডিও। গুজরাটি গানের তালে ওই বৃদ্ধার নাচেরও প্রশংসা করেছেন তিনি। অবশ্য কিছুক্ষণ পরেই ভুল বুঝতে পেরে টুইটারে ক্ষমা চেয়ে নেন প্রাক্তন আইপিএস।

সোশ্যাল মিডিয়ায় কিরণ বেদীর 'ফাউল', মোদীর 'মা'-এর নাচের ভিডিও পোস্ট

শুক্রবার সকালে ওই ভিডিও পোস্ট করে কিরণ বেদী লেখেন, ৯৭ বছর বয়সেও দীপাবলির উদ্দিপনা। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভুল বুঝতে পারেন কিরণ বেদী। দ্বিতীয় টুইটে তিনি লেখেন, ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে। কিন্তু এই মায়ের উৎসাহ, উদ্দিপনাকে কুর্নিশ জানাই। আমি আশা করব, ৯৬ বছ বয়সে আমিও যেন ওনার মতই থাকতে পারি।

এদিকে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছাড়ামাত্রই তা ভাইরাল হয়ে যায়। তবে আসল ভিডিওটি গত ৩রা অক্টোবর ইউটিউবে প্রকাশ করা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+