দেশে আলোড়ন ফেলা হত্যার তদন্তকারী অফিসার খুন! পরিবারের চাঞ্চল্যকর দাবি
২০১৫-তে মহম্মদ আখলাখ খুনে তদন্তকারী অফিসার থাকায় তাঁকে পরিকল্পনা করেই খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন মৃত পুলিশ অফিসারের পরিবারের সদস্যরা।
সোমবার বুলন্দশহরে নৃশংসভাবে হত্যা করা হয় ইনস্পেক্টর সুবোধকুমার সিংকে। মৃত্যুর আগে বাড়তি ফোর্স চেয়েও তিনি পাননি বলে অভিযোগ। ২০১৫-তে মহম্মদ আখলাখ খুনে তদন্তকারী অফিসার থাকায় তাঁকে পরিকল্পনা করেই খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন মৃত পুলিশ অফিসারের পরিবারের সদস্যরা।

পিটিয়ে খুনের ঘটনার তদন্তকারী অফিসার
উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর ২০১৫ থেকে ৯ নভেম্বর ২০১৫-র মধ্যে মহম্মদ আখলাখ খুনের তদন্তকারী অফিসার ছিলেন তিনি। গোহত্যা এবং মাংস নিয়ে যাওয়ার অভিযোগে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ। যে ঘটনা সারা দেশে আলোড়ন ফেলেছিল।

তদন্তের পরেই বদলি
মহম্মদ আখলাখ খুনের তদন্তর পর তাঁকে দাদড়ি থেকে বারাণসীতে বদলি করে দেওয়া হয়েছিল। পরে তাঁকে মথুরার বৃন্দাবনে এসএইচও পদে উন্নীত করা হয়। বুলন্দশহরে পোস্টিং-এর আগে বৃন্দাবনে ছিলেন ওই অফিসার।
|
পরিবারকে সাহায্যের কথা ঘোষণায় মুখ্যমন্ত্রী
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। ইনস্পেক্টর সুবোধ কুমার সিং-এর স্ত্রীকে ৪০ লক্ষ টাকা আর তাঁর বাবা-মার জন্যয় ১০ লক্ষ টাকা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এছাড়াও এক্ট্রাঅর্ডিনারি পেনশন এবং পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার কথাও জানিয়েছেন।
এটাওয়ার তারগানা বাসিন্দা ইনস্পেক্টর সিং পুলিশে যোগ দিয়েছিলেন ১৯৯৮ সালে। বুলন্দশহরের সিয়ানা থানায় যোগ দেওয়ার আগে তিনি মিরাট, সাহারানপুর এবং মুজফফরনগর জেলায় কাজ করেছিলেন। স্ত্রী ছাড়াও দুই কিশোর পুত্র রয়েছে ইনস্পেক্টর সিং-এর।
|
কাছ থেকে গুলি ইনস্পেক্টরকে
খুব কাছ থেকে গুলি করা হয়েছিল ইনস্পেক্টর সিংকে। এছাড়াও সংঘর্ষের সময়ও দুষ্কৃতীরা বন্দুকের ব্যবহার করেছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের এফআইআর-এ ২৭ জনের নাম দেওয়া হয়েছে।
(ছবি সৌজন্য: এএনআই)












Click it and Unblock the Notifications