Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India-Canada Row: প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সামনে খালিস্তানি স্লোগান! রাষ্ট্রদূতকে তলব ভারতের

India-Canada Row: খালিস্তানি ইস্যুতে ফের একবার সংঘাতের রাস্তায় ভারত এবং কানাডা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Canadian Prime Minister Justin Trudeau) উপস্থিতিতে দেওয়া হল খালিস্তানিপন্থী স্লোগান। যা নিয়ে তীব্র বিরোধ জানাল ভারত। শুধু তাই নয়, তলব করা হল কানাডার রাষ্ট্রদূতকে। বিদেশমন্ত্রকের তরফে তাঁকে তলব করা হয়েছে।

খালিস্তানি ইস্যুতে ভার‍ত এবং কানাডার কূটনৈতিক সম্পর্ক (India-Canada Row) কার্যত তলানিতে এসে ঠেকেছে। এই অবস্থায় নয়া এই বিতর্ক সমস্যাকে আরও জটিল করে তুলবে বলে মত বিশ্লেষকদের। বলে রাখা প্রয়োজন, টরেন্টোতে সম্প্রতি খালদা দিবসের আয়োজন করা হয়। আর সেখানেই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) এবং বিরোধী নেতা পিয়েরে পোইলিভ যোগ দেন।

India-Canada Row

তাঁদের উপস্থিতিতে খালিস্তানি স্লোগান (India-Canada Row) দেওয়া হয়। আওয়াজ তোলা হয় খালিস্তান জিন্দাবাদ বলেও। যা মোটেই ভালো চোখে নেয়নি ভারত। এরপরেই কানাডার হাই কমিশনারকে জরুরি তলব করা হয়। এমনকি কড়া ভাষায় এহেন ঘটনার বিরোধীতা ভারত জানায় বলে খবর।

শুধু তাই নয়, একজন প্রধানমন্ত্রীর সামনে এমন স্লোগান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিদেশমন্ত্রক। এক বার্তায় মন্ত্রক জানাচ্ছে, বিচ্ছিন্নতাবাদ, চরমপন্থা এবং সহিংসতার ঝলক ফের একবার কানাডায় দেখা গেল। এক ধরনের ঘটনা শুধুমাত্র ভারত এবং কানাডার সম্পর্ককে প্রভাবিত করবে না, সে দেশের বসবাসকারী নাগরিকদেরও বিপদের মুখে কার্যত ঠেলে দেবে বলে মত বিদেশমন্ত্রকের।

বলে রাখা প্রয়োজন, কানাডায় এক বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি নেতার মৃত্যুতে ভারতের দিকে আঙুল তোলে কানাডার জাস্টিন ট্রুডোর সরকার। এমনকি এই ঘটনার সঙ্গে ভারতীয় এজেন্সি জড়িত বলেও দাবি করে। যা নিয়ে ভারতের সঙ্গে কানাডার সংঘাতের সূত্রপাত। এহেন অভিযোগ সম্পূর্ণ ভারতের তরফে অস্বীকার করা হয়।

এরপরেও কানাডায় নিযুক্ত বেশ কয়েকজন ভারতীয় কূটনীতিককে দেশ ছাড়তে বলে কানাডা। যার পালটা ভারতও ব্য্যবস্থা নেয়। কানাডার কূটনিতিককে দেশ ছাড়তে বলে মন্ত্রক। পরিস্থিতি মাঝে কিছুটা ঠিক হলেও ফের নয়া বিতর্কে দুই দেশের মধ্যে প্রভাব যে পড়বে তা নিশ্চিত বিশ্লেষকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+