'হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে' ! কেরলের পর্যটন বিভাগের গোমাংস-বিতর্কে সরব গেরুয়া শিবির
মকর সংক্রান্তির দিন কেরল পর্যটন বিভাগের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল গোমাংসের একটি সুস্বাদু ডিশ 'উলরথিয়াথু'র বিজ্ঞাপন। সেই ডিশের টুইট নিয়েই ক্রমাগত বিতর্কের স্ফুলিঙ্গ ছড়াতে থাকে। সেই বিজ্ঞাপনে লেখা ছিল কিভাবে এই পদ রান্না করতে হয়। এরপরই কেরলের বাম সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করে গেরুয়া শিবির।
|
'বামপন্থা একটি রোগ'!
বিজেপির অন্যতম নাম শোভা কারনদলাজে। তাঁর দাবি, কেরলের সরকার হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কেরল সরকার হিন্দু ভাবাবেগে আঘাত করেই মকর সংক্রান্তির দিন গোমাংসের বিজ্ঞাপন দিয়েছে। এটা কেরলের বামপন্থীদের নিচু মানসিকতার পরিচয়। 'বামপন্থা একটা রোগ' দাবি করার পর তিনি লেখেন, 'শেম অন ইউ কেরল ট্যুরিজম'।
|
বিশ্ব হিন্দু পরিষদের বক্তব্য
বিশ্বহিন্দু পরিষদ প্রশ্ন তুলেছে , কেরল পর্যটন বিভাগ এমন গোমাংসের বিজ্ঞাপন দিয়ে, গোমাংসকে প্রচারে রাখতে চাইছে নাকি পর্যটন বিভাগকে প্রচারে রাখতে চাইছে? বিশ্বহিন্দু পরিষদের প্রশ্ন এটা কি হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে না?
|
কেরল পর্যটন বিভাগের টুইট
এর আগে , কেরল পর্যটন বিভাগ মকর সংক্রান্তির দিন গোমাংসের ওই বিজ্ঞাপন দেয় , কেরলের পর্যটনের প্রচারে। সেখানে কিভাবে এই সুস্বাদু পদ রান্না করা যায় তার নিপুণ বর্ণনা দেওয়া ছিল। এরপর থেকেই নেটিজেনরা প্রশ্ন তোলেন , এই পদ ছাড়া কি অন্য কিছু দিয়ে পর্যটন বিভাগ প্রচার চালাতে পারত না? সেই সময় থেকেই দানা বাঁধে বিতর্ক।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications