চা দিতে দেরি, করোনা আক্রান্তের হাতে মার খেতে হল নার্সকে
চা দিতে দেরি, করোনা আক্রান্তের হাতে মার খেতে হল নার্সকে
করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলার জন্য দেশবাসী যেমন ঘরের মধ্যে রয়েছেন, তেমনি কোভিড–১৯–এর আক্রান্তদের সুস্থ করে তুলতে দিনরাত পরিশ্রম করছেন চিকিৎসক থেকে নার্স সকলে। দক্ষিণ কেরলের কোল্লামে কোভিড–১৯–এ আক্রান্তের হাতে মার খেতে হল এক নার্সকে। ওই ব্যক্তি হাসপাতালের বিচ্ছিন্ন ওয়ার্ডে ছিল, চা দিতে দেরি হওয়ার জন্য সে নার্সকে মারধর করে বলে জানা গিয়েছে।

নার্সকে মারধর কোভিড–১৯–এ আক্রান্তের
বুধবার পুলিশ জানিয়েছে, ওই নার্স কোনও ছুটি ও কোয়ারান্টাইন সময় ছাড়াই গত দু'হপ্তা ধরে একনাগাড়ে কাজ করে চলেছেন। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কোভিড-১৯-এ আক্রান্ত ব্যক্তি সম্প্রতি মাসকাট থেকে ফেরে ও হোম-কোয়ারান্টাইন নির্দেশ লঙ্ঘন করার পরে এই সুবিধাটি নিতে তাকে বাধ্য করা হয়েছিল। তবে কেরলে স্বাস্থ্য কর্মীদের ওপর হামলা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এরকম বহু ঘটনাই ঘটেছে। রাজ্য সরকার পুলিশকে নির্দেশ দিয়েছে যে এরকম ঘটনার খবর পেলেই যেন অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
পুলিশের এক শীর্ষ কর্তা জানান যে কেউ যদি নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বা দুর্ব্যবহার করে তবে তাদের বিরুদ্ধে এফআইআর করতে শুরু করেছে পুলিশ। যেমন হোম-কোয়ারান্টাইনের নির্দেশ লঙ্ঘন করলেও পুলিশ তার বিরুদ্ধে পদক্ষেপ করবে।

কেরলে স্বাস্থ্যকর্মীদের ওপর ঘটা ঘটনা
কোঝিকোরেতে প্রাক্তন সাংসদ একে প্রেমাজামের ওপর স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে, যাঁরা তাঁর ছেলে বাড়িতে কোয়ারান্টাইনের নির্দেশ পালন করছেন কিনা তা খোঁজ করতে এসেছিলেন। যদিও প্রাক্তন সিপিএম সাংসদ এই অভিযোগ খারিজ করে দিয়েছেন। বরং তিনি জানিয়েছেন যে স্বাস্থ্যকর্মীরা যখন তাঁর ছেলের সঙ্গে আসামির মতো ব্যবহার করছিল তখন তিনি হস্তক্ষেপ করেন। অন্য একটি ঘটনা, যেখানে ২৭ বছরের এক ব্যক্তি গুল্ফ দেশ থেকে ফিরে মালাপ্পুরমে আশা কর্মীর বাড়িতে গিয়ে হামলা করে ও তাঁকে মারধর করে। ওই ব্যক্তির রেগে যাওয়ার কারণ হল ওই আশা কর্মী কর্তৃপক্ষের কাছে তার কোয়ারান্টাইন আদেশ লঙ্ঘন করার অভিযোগ করে। ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তিকে গ্রেফতার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে কোয়ারান্টাইন সুবিধায় রাখা হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications