Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mpox In India: ভারতে সন্ধান মিলল মাঙ্কিপক্সের বিপজ্জনক স্ট্রেনের, আক্রান্ত কেরলের যুবক

Mpox In India: ভারতীয়দের মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে কয়েক সপ্তাহ ধরেই। তবে এতদিন কারও দেহেই ধরা পড়েনি বিপজ্জনক ক্লেড ওয়ান স্ট্রেন।

এবার সেই স্ট্রেনের সন্ধান মিলল কেরলের এক যুবকের দেহে। গত সপ্তাহে তাঁর মাঙ্কিপক্স ধরা পড়েছিল। সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফিরেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

Mpox In India

বছর ৩৮-এর ওই রোগীর দেহে মাঙ্কিপক্সের ক্লেড ওয়ান বি মিলেছে বলে জানা যাচ্ছে। মাঙ্কিপক্সের ক্লেড ওয়ানের সাবক্লেড রয়েছে ওয়ান এ এবং ওয়ান বি। ও ছাড়াও ক্লেড ২-এর সাবক্লেড রয়েছে ২ এ ও ২ বি। কঙ্গো-সহ কয়েকটি দেশে গত অগাস্টে মাঙ্কিপক্সের সংক্রমণ বাড়তে দেখেই ওয়ান এ ও ওয়ান বি স্ট্রেনের জন্য বিশ্বজুড়ে পাবলিক হেল্থ এমারজেন্সি জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এর আগে, ভারতে যাঁদের দেহে মাঙ্কিপক্সের সংক্রমণ নিশ্চিত হয়েছিল তাঁদের কেউই ক্লেড ওয়ানে আক্রান্ত ছিলেন না। জানা যাচ্ছে, কেরলের যুবকের দেহে ক্লেড ওয়ান বি স্ট্রেন মিলেছে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। ভারতে এই স্ট্রেনে তিনিই প্রথমবার আক্রান্ত ব্যক্তি।

২০২২ সালের পর গত মাসেই দ্বিতীয়বারের জন্য মাঙ্কিপক্স নিয়ে পাবলিক হেল্থ এমারজেন্সি জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কেরলের স্বাস্থ্য দফতর গত সপ্তাহেই জানিয়েছিল, ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফেরার পরই অসুস্থ হয়ে পড়েছিলেন।

বিদেশ থেকে ফেরার কয়েক দিন পর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁকে এরপর পাঠানো হয়েছিল মঞ্জেরি মেডিক্যাল কলেজে। উপসর্গ দেখে মাঙ্কিপক্স হয়েছে বলে মনে করেন চিকিৎসকরা। তাঁর নমুনা পাঠানো হয়েছিল কোঝিকোড়ের মেডিক্যাল কলেজে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জও স্বীকার করেছিলেন, কেরলের হাসপাতালে মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি ভর্তি রয়েছেন।

এর আগে, হরিয়ানার হিসরের ২৬ বছরের এক ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছিলেন। তাঁর পরিচয়ও গোপন রাখা হয়েছিল। তাঁর দেহে মিলেছিল ক্লেড টু স্ট্রেন। মাঙ্কিপক্সের সংক্রমণ যে দেশগুলিতে বেশি, তারই একটিতে তিনি গিয়েছিলেন বলে জানা যায়। টার্সিয়ারি কেয়ার আইসোলেশনে রাখা হয়েছিল মাঙ্কিপক্সে আক্রান্ত ওই ব্যক্তি। তিনি স্থিতিশীল ছিলেন বলেও জানায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+