প্রবল ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা! জারি হল Red Alert
আগামী ৪৮ ঘন্টায় ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস। আর সে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় আবহাওয়া দফতর তাদের পূর্বাভাসে জানিয়েছে যে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৪ এবং ১৫ তারিখ কেরল জুড়ে প্রবল বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস
আগামী ৪৮ ঘন্টায় ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস। আর সে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে।
স্থানীয় আবহাওয়া দফতর তাদের পূর্বাভাসে জানিয়েছে যে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৪ এবং ১৫ তারিখ কেরল জুড়ে প্রবল বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

শুধু তাই নয়, প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। হাওয়া অফিসের তরফে ইতিমধ্যে কেরল সরকারকে সতর্ক করা হয়েছে। আর এরপরেই সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে জানানো হয়।
এরপরেই মুখ্যমন্ত্রী পিনারাই বিজায়ণ টুইট করে রাজ্যবাসীকে ঝড় বৃষ্টির বিষয়ে সতর্ক করেন। শুধু তাই নয়, বিপর্যয় মোকাবিলা দফতরকেও এই বিষয়ে অ্যালার্ট থাকার জন্যে বলা হয়েছে। ঝড় বৃষ্টির পর দ্রুত যাতে উদ্ধারকাজে বিপর্যয় মোকাবিলয়া দফতর ঝাঁপিয়ে পড়তে পারেন সে বিষয়ে জানানো হয়েছে।
অন্যদিকে যারা মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। এখন যাতে সমুদ্রে যাতে তাঁরা না যান সে বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উল্লেখ্য, ক্রমেই ঘনিয়ে আসছে সময়। ২০২১ সালের প্রথম সাইক্লোন (Cyclone) তাউকটে (Tauktae) এবার আরব সাগরের বুকে ফুঁসে ওঠার অপেক্ষায়।
তার আগে ঝড়ের তাণ্ডবলীলার আশঙ্কায় দেশের পশ্চিম প্রান্তের উপকূলীয় একাধিক রাজ্য। কেরল থেকে গুজরাত উপকূল তট ধরে নিরাপত্তাজনিত একাধিক বন্দোবস্ত নেওয়া শুরু হয়ে গিয়েছে। জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। একনজরে দেখা যাক কী পরিস্থিতি রয়েছে এই সাইক্লোন ঘিরে বিভিন্ন রাজ্যে।
প্রসঙ্গত, আবহাওয়ার পূর্বাভাস আগেই ছিল । আর সেই অনুযায়ী কেরলের বুকে অঝোরে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। কেরলের কোট্টায়ামে ইতিমধ্যেই প্রবল বর্ষণ দেখা গিয়েছে। এই বর্ষণ আগামী ১৫ মে পর্যন্ত চলবে বলে খবর। কেরল জুরে বেশ কয়েকটি জায়গায় 'ইয়েলো সতর্কতা' জারি হয়ে গিয়েছে। তবে বৃষ্টির গতিবেগ যেভাবে বাড়ছে তাতে লাল সতর্কতা জারি করা হয়েছে এখন।
আইএমডির তরফে জানানো হয়েছে, রাত পোহালেই ১৪ মে এরব সাগরের বুকে নিম্নচাপের ঘনীভবন শুরু হয়ে যাবে। যার জেরে উপকূলবর্তী একাধিক রাজ্যে প্রবল বর্ষণ শুরু হবে। কেরল , লাক্ষাদ্বীপে প্রবল ঝোড়ো হাওয়ার দাপট আগামী ৫ দিন ধরে চলতে শুরু করবে।
এদিকে সাইক্লোনের গতিপ্রকৃতি নিয়ে ইতিমধ্যেই গুজরাতে রুপানি সরকার উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। আর তার জেরে এবার যাবতীয় প্রস্তুতি নিয়ে ঝড় মোকাবিলায় নামছে সেখানের সরকার। প্রসঙ্গত গুজরাতের সমস্ত জেলাকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, পূর্ব মধ্য আরব সাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় সৌরাষ্ট্র, এবং দক্ষিণ গুজরাত অঞ্চলে আছড়ে পড়তে পারে। সঙ্গে থাকবে বর্জ্রগ্রভ মেঘ।প্রসঙ্গত, একদিকে কোভিডের বাড়বাড়ন্ত, অন্যদিকে সাইক্লোনের আছড়ে পড়ার আশঙ্কা ।
এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের একাধিক জায়গায় জারি হয়েছে সাইক্লোনের সতর্কতা। এদিকে, উপকূলবর্তী মানুষকে নিরাপদ দূরত্বে ত্রাণ শিবিরে রেখে আসার ক্ষেত্রে কোভিড প্রটোকল একটি বড় ভূমিকা পালন করছে। সমস্ত দিক মিলিয়ে আপাতত ঝড়ের কাউন্টডাউনে দেশ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications