বন্যা বিপর্যস্ত কেরলে সেনার দুঃসাহসিক উদ্ধার কাজ অব্যাহত, দেখুন ভিডিও
বিধ্বংসী বন্যা, জলের তোড়ে মুহূর্তে ভেসে গিয়েছে সমস্ত কিছু। পলকের মধ্যে তছনছ হয়ে গিয়েছে সমস্ত কিছু। প্লাবন কেড়ে নিয়েছে প্রাণ। স্বজন হারার আর্তনাদের মধ্য়ে খিদের জ্বালা আর তৃষ্ণায় ভারাক্রান্ত কেরল।
বিধ্বংসী বন্যা, জলের তোড়ে মুহূর্তে ভেসে গিয়েছে সমস্ত কিছু। পলকের মধ্যে তছনছ হয়ে গিয়েছে সমস্ত কিছু। প্লাবন কেড়ে নিয়েছে প্রাণ। স্বজন হারার আর্তনাদের মধ্য়ে খিদের জ্বালা আর তৃষ্ণায় ভারাক্রান্ত কেরল। বন্যা এখনও পর্যন্ত কেড়েছে ৮০০ টি প্রাণ। নিখোঁজ বহু । এমন এক পরিস্থিতিতে ফের একবার কেরলকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার চেষ্টায় রয়েছেন ভারতীয় সেনার জওয়ানরা।

#WATCH: A old woman being airlifted by Indian Air Force (IAF) from Ernakulam. She was later taken to Navy Hospital. (19.8.2018) #KeralaFloods pic.twitter.com/6NxOhgfeFD
— ANI (@ANI) August 19, 2018
উদ্ধার হওয়া এই বৃদ্ধাকে পরবর্তী কালে ভর্তি করা হয় বায়ু সেনার হাসপাতালে। উল্লেখ্য, কেরলে বন্যা পরিস্থিতির ভয়াবহতা কিছুটা আপাতত কাটলেও, সেখানে মহামারীর আশঙ্কা করা হচ্ছে। প্রায় ৯ লাখ মানুষ আপাতত বিভিন্ন ত্রাণ শিবিরে রয়েছেন। তবে এখনও সেখানের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications