কনফেশন দিয়ে ব্ল্যাকমেইল! কেরালার চার্চে ধর্ষণের কাণ্ডে আত্মসমর্পন করলেন আরও ২ পাদ্রি
কনফেশ করতে আসা এক মহিলাকে ব্ল্যাকমেইল করে তাঁকে ধর্ষণ ও যৌন নিপীড়ন করার ভয়ঙ্কর অভিয়োগ উঠেছে কেরালার এক চার্চের ৪ পাদ্রির বিরুদ্ধে। সোমবার তাঁদের ২ জন আত্মসমর্পন করেন।
সোমবার আত্মসমর্পন করলেন কেরালার মালাঙ্কারা অর্থোডক্স চার্চের দুই পাদ্রি। এর আগে অভিযুক্ত আরও দুজন পাদ্রিকে গ্রেফতার করেছিল পুলিশ। এই চারজনের বিরুদ্ধে অভিযোগ এক বিবাহিত মহিলাকে, ধর্ষণ ও যৌন নির্যাতন করেছেন। ওই মহিলার কনফেশন দিয়ে তাঁকে ব্ল্যাকমেইল করা হয়েছিল।

সোমবার সকালে থিরুভালা ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পন করেন ফাদার আব্রাহাম ভার্ঘিস ও কোলাম ক্রাইম ব্রাঞ্চে আত্মসমর্পন করেন ফাদার জইশ কে জর্জ। এর আগে কোলামেই আত্মসমর্পন করেছিলেন আরেক অভিযুক্ত ফাদার যোব ম্যাথু। অপর অভিযুক্ত ফাদার জনসন ভি ম্যাথুকে তাঁর কোঝেনচেরির বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
মালাঙ্কারা অর্থোডক্স চার্চের বিরুদ্ধে গুরুতর অভিয়োগ উঠেছে। এই চার্চে নিয়মিত আসতেন এক স্থানীয় মহিলা। কনফেশন বক্সে চার্চের পাদরিদের কাছে নিজের দোষও কবুল করতেন। সাধারণভাবে এই স্বীকারোক্তি পাদরিদের গোপন রাখার কথা। কিন্তু তার বদলে এই স্বীকারোক্তিগুলিকে এই চার পাদরি ওই মহিলাকে ব্ল্যাকমেইল করার কাজে ব্যবহার করেন।
ওই মহিলার স্বামী অভিযোগ করেছেন, তাঁর স্ত্রীর স্বীকারোক্তি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে ওই মহিলার উপর যৌন নির্যাতন চালাতেন মালাঙ্কার চার্চের পাদরিরা। তাঁকে বেশ কয়েকবার ধর্ষণও করা হয় বলে দাবি করেছএন তিনি। সেইসঙ্গে একথাও জানিয়েছেন অভিযোগের সপক্ষে তাঁর কাছে যথেষ্ট প্রমাণও আছে। এই চার পাদরিকেই তদন্থ শেষ না হওয়া অবধি চার্চের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications