‌২০১৫ সালে নির্বাচনের রেকর্ড ভাঙতে চায় আপ, মানুষকে ভোটের আর্জি কেজরিওয়ালের

‌২০১৫ সালে নির্বাচনের রেকর্ড ভাঙতে চায় আপ, মানুষকে ভোটের আর্জি কেজরিওয়ালের

২০১৫ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে নিজেদের রেকর্ডকে ভাঙতে চাইছে আপ। সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নারেলা ও বাওয়ানা দুই বিধানসভা কেন্দ্রে জনসভা করেন। সেখানেই মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে আর্জি জানান যে বেশি সংখ্যায় আপকে ভোট দিক তারা, যাতে ২০১৫ সালের রেকর্ডকেই আপ ভাঙতে পারে।

‌২০১৫ সালে নির্বাচনের রেকর্ড ভাঙতে চায় আপ, মানুষকে ভোটের আর্জি কেজরিওয়ালের


প্রসঙ্গত ২০১৫ সালে আপ ৭০টি আসনের মধ্যে ৬৭টি আসনে জয়ী হয়েছিল এবং ২০২০ সালে আপের লক্ষ্য আরও বেশি। একশোরও বেশি জনতার সামনে কেজরিওয়াল আর্জি জানান যে তাঁরা যেন ৮ ফেব্রুয়ারি তাঁদের ভোট দিতে অবশ্যই আসেন। মুখ্যমন্ত্রী বলেন, '‌আমি আর্জি জানাব যে ৮ ফেব্রুয়ারি যেন সবাই ভোট দিতে যায়। '‌ঝাঁটা’‌ চিহ্নে (‌আপের নির্বাচনী চিহ্ন)‌ ভোট দেবেন আপনারা, যাতে আমরা ২০১৫ সালের রেকর্ডকে ভাঙতে পারি।’‌ কনকনে ঠাণ্ডার মধ্যেও যে দিল্লিবাসী তাঁর জনসভায় এসেছেন তার জন্য অরবিন্দ কেজরিওয়াল ধন্যবাদ জানান সকলকে।

একশো জন স্বেচ্ছাসেবীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে কেজরিওয়ালের জনসভায় যোগ দেন এবং দলের প্রচার গান '‌লগে রহো কেজরিওয়াল’‌ গানে নাচও করেন তাঁরা। কেজরিওয়ালের সঙ্গে ছিলেন নারেলার দলের বিধায়ক প্রার্থী শরদ চৌহান। এরপর বাওয়ানাতে মুখ্যমন্ত্রীকে সঙ্গ দেন সেখানকার প্রার্থী জয় ভগবান উপকার। এরপর সন্ধ্যায় গান্ধীনগরে অরবিন্দ কেজরিওয়াল আরও একটি জনসভা করবেন। ৮ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হবে দিল্লিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+