পরপর ২ বার দিল্লিতে পর্যুদস্ত বিজেপি, ফ্রি-র টোপেই বাজিমাত কেজরিওয়ালের
তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। যার মধ্যে পরপর দুবার বিজেপিকে একেবারে সাফাই করে। ২০১৫-তে ৭০ টি আসনের মধ্যে আপ জিতেছিল ৬৭ টি।
তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। যার মধ্যে পরপর দুবার বিজেপিকে একেবারে সাফাই করে। ২০১৫-তে ৭০ টি আসনের মধ্যে আপ জিতেছিল ৬৭ টি। আর এবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত আপ এগিয়ে রয়েছে ৬৩ টি আসনে। তবে আপ তথা কেজরিওয়ালের সুইপের পিছনে বেশ কিছু বিষয় কাজ করেছে।

বিনামূল্যে বিদ্যুৎ
দিল্লিতে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রিতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আপ। যা এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

বিনামূল্যে জল
প্রতিদিন প্রতিবাড়িতে ৭০০ লিটার পর্যন্ত জল বিনামূল্য দেওয়ার প্রতিশ্রুতিও আপের জয়ে বিশেষ ভূমিকা নিয়েছে।

ডিটিসির বাসে বিনামূল্যে ভ্রমণ মহিলাদের
ডিটিসির বাসে বিনামূল্যে মহিলাদের ভ্রমণের সিদ্ধান্তও আপের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

মেয়েদের পড়াশোনা বিনামূল্যে
ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়াশোনার সিদ্ধান্তও আপ সরকারকে পুনরায় ফেরত আনতে সাহায্য করেছে।

দিল্লির হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা
দিল্লিবাসীদের দিল্লির হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সিদ্ধান্তও আপ সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এবারের নির্বাচনে ৭০টির মধ্যে ৬৩ আসন জয়ের পথে আপ। অন্যদিকে ১৯৯৮ থেকে ২০১৩ পর্যন্ত ১৫ বছর দিল্লির ক্ষমতায় থাকা কংগ্রেস গতবারের মতো এবারও কোনও আসন পায়নি।












Click it and Unblock the Notifications