আমার সাক্ষাৎকারের এই অংশটা বারবার চালাবেন, টিভি সঞ্চালককে অনুরোধ কেজরিওয়ালের

ওই ভিডিওতে কেজরিওয়ালের মুখে শোনা গিয়েছে, দয়া করে এই অংশটা একাধিকবার চালাবেন। তাতে সঞ্চালকের পাল্টা জবাব, নিশ্চয়। আমরা চালাব। আপনার ভগৎ সিং মন্তব্যটাও ভাল ছিল। ওটাতেও আমরা অনেক প্রতিক্রিয়া পাব।
পিটিআইসূত্রে খবর, দিল্লির মুখ্যমন্ত্রীত্ব ছাড়ার পরে ওই সাক্ষাৎকারটি একটি বেসরকারি চ্যানেলকে দিয়েছিলেন কেজরিওয়াল। কেজরিওয়াল মিডিয়ার ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন বহুবার। এমনকি মিডিয়ার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও এনেছেন। ঘটনাচক্রে কেজরিওয়ালের মিডিয়াবিরোধী মন্তব্যের পরই এই ভিডিওটি ইন্টারনেটে জনসাধারণের জন্য প্রকাশ করে দেওয়া হয়। কিছুক্ষমের মধ্যেই ভিডিওটি বাইরাল হয়ে পড়ে।












Click it and Unblock the Notifications