বিশ্বের দ্বিতীয় উচু মূর্তি উদ্বোধনেও নেই কেসি আর! মুখ দেখাতে নাকি ভয় পাচ্ছেন, বলছে বিজেপি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সংঘাতের রাস্তাতেই কেসি রাও। আজ শুক্রবার সামশাবাদে ২১৬ ফুট উচ্চতার সন্ত রামানুচার্যের মূর্তি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এটি বিশ্বের দ্বিতীয় উচু মূর্তি। যা স্ট্যাচু অব ইক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সংঘাতের রাস্তাতেই কেসি রাও। আজ শুক্রবার সামশাবাদে ২১৬ ফুট উচ্চতার সন্ত রামানুচার্যের মূর্তি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এটি বিশ্বের দ্বিতীয় উচু মূর্তি। যা স্ট্যাচু অব ইক্যুয়ালিটি নামে পরিচিত। আর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গেই থাকার কথা ছিল K Chandrashekar Rao-এর।

কিন্তু সেই অনুষ্ঠানেও থাকলেন তিনি। শুধু তাই নয়, আরও একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানেও ছিলেন না মুখ্যমন্ত্রী। আর তা নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানোতর।
এই ঘটনায় প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে বলে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব। সে রাজ্যের বিজেপি নেতৃত্বের দাবি, রাও প্রটোকল পালন করতে ব্যর্থ হয়েছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীকে ইচ্ছাকৃত ভাবেই অপমান করা হয়েছে বলেও অভিযোগ বিজেপির। আজ শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি সঞ্জয় কুমার।
বলেন, এটা স্পষ্ট যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে তাঁর চেহারা দেখাতে চাইছেন না। কারন প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাও যা বলেছে তাতে ক্ষুব্ধ গোটা দেশ। এটাই কি আপনার সংস্কৃতি? কার্যত এভাবেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বিজেপি সভাপতি। শুধু তাই নয়, আপনি সবসময়ে বলেন ৮০ হাজার নাকি বই পড়েছেন। আর সেই বই পড়ে এটাই আপনি শিখেছেন? এমন কটাক্ষও এদিন ছুঁড়ে দিয়েছেন সঞ্জয়বাবু।
তাঁর মতে, প্রধানমন্ত্রীকে অপমান করা মানে গোটা দেশকে অপমান করা। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভদ্র ভাষা প্রয়োগ করার পর এখন মোদীর সামনা সামনি হতে ভয় পাচ্ছেন বলেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন সঞ্জয় কুমার।
উল্লেখ্য, হায়দরবাদ বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে যাননি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী K Chandrashekar Rao। আজ শনিবার দুপুরে হায়দরাবাদ পৌঁছন প্রধানমন্ত্রী। রাজ্যপাল তমিলিসাই সৌন্দররাজন, কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী কিরণ রিজেজু এবং তেলেঙ্গানার মন্ত্রী শ্রীনিবাস যাদব বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
কিন্তু বিমানবন্দরে ছিলেন না সে রাজ্যের মুখ্যমন্ত্রী। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। ইচ্ছাকৃত ভাবেই কি প্রধানমন্ত্রীকে এড়িয়ে গেলেন রাও? তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। কারণ গত কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ শানান রাও। আর সেদিকে তাকিয়ে এই জল্পনা তৈরি হয়।
তবে পিটিআই জানায় গত কয়েকদিন ধরেই মুখমন্ত্রী K Chandrashekar Rao-এর শরীর ভালো নেই। কাশি এবং জ্বর নিয়ে বাড়িতেই রয়েছেন। ফলে হায়দরবাদ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্যে তিনি উপস্থিত থাকতে পারেননি বলেই মুখ্যমন্ত্রীর দফতর সুত্রের খবর।












Click it and Unblock the Notifications