ভূস্বর্গে ফের কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা, পুলওয়ামায় নতুন করে উত্তেজনা
ভূস্বর্গে ফের কাশ্মীরি পণ্ডিত খুন
ফের কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে খুন করল জঙ্গিরা। কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিরা গুলি করে খুন করল এক পণ্ডিতকে। মৃত ব্যক্তির নাম সঞ্জয় শর্মা। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও একাধিকবার কাশ্মীরি পণ্ডিতদের উপর হামলার ঘটনা ঘটেছে।

রবিবার সকালেই ঘটেছে এই ঘটনা। রবিবারে স্থানীয় বাজারে দিয়েছিলেন সঞ্জয় শর্মা। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক ব্যক্তি। তারপর সেখান থেকে বেড়িয় এসে চম্পট দেয় তারা। এখনও অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। রক্তাক্ত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কাশ্মীরি পণ্ডিতকে হত্যার ঘটনায় দায় স্বীকার করেছে স্থানীয় জঙ্গিসংগঠন টিআরএফ। তারা কাশ্মীরে লস্কর-ই-তৈবার হয়ে কাজ করে বলে জানা গিয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। কাশ্মীরকে অশান্ত করতেই এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য কাশ্মীর ফাইলস ছবি মুক্তি পাওয়ার পর থেকেই কাশ্মীরি পণ্ডিতদের উপরে হামলা বাড়তে শুরু করেছে। এই নিয়ে বেশ কয়েকজায়গায় কাশ্মীরি পণ্ডিতদের হত্যার ঘটনা ঘটল। কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর অনেকটাই নিয়ন্ত্রণে সেখানকার কার্যকলাপ। জঙ্গি নাশকতা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে কাশ্মীরে। কাশ্মীরে নির্বাচন করানোর কথাও ভাবছে মোদী সরকার। ইতিমধ্যেই পঞ্চায়েতস্তরে নির্বাচন করানো হয়েছে। শুরু হয়েছে ডিলিমিটেশমন প্রক্রিয়াও। কিন্তু কাশ্মীরের বিশেষ ক্ষমতার দাবিতে সরব হয়েছেন তাঁরা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications