'পদ্মাবতী'-র বিরোধিতায় ১ লা ডিসেম্বর বনধ-এর ডাক কার্নি সেনার, তাণ্ডব কোটা, বেঙ্গালুরুতে
১ লা ডিসেম্বর'পদ্মাবতী' ছবিটি মুক্তির দিন দেশজোড়া বনধের ডাক দিয়েছে কার্নি সেনা।
বলিউড ছবি 'পদ্মাবতী' ঘিরে বিতর্কে ক্রামগতই অগ্নিগর্ভ হয়ে উঠছে পরিস্থিতি। ছবির শ্যুটিং -এর প্রথম দিন থেকেই বিক্ষোভ দেখিয়ে এসেছে রাজপুত গোষ্ঠীর বিভিন্ন দল। এবার ছবি মুক্তির আগে রাজস্থান থেকে বেঙ্গালুরু পর্যন্ত ছড়িয়ে পড়ল 'রজাপুত কার্নি সেনা'র বিক্ষোভের আগুন। ১ লা ডিসেম্বর 'পদ্মাবতী' ছবিটি মুক্তির দিন দেশজোড়া বনধের ডাক দিয়েছে কার্নি সেনা।

সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ছবি 'পদ্মাবতী'তে আলাউদ্দিন খিলজি ও রাজপুত রানি পদ্মিনীকে নিয়ে চিত্রায়িত একটি ড্রিম সিকোয়েন্সকে ঘিরেই বিতর্ক। এই দৃশ্যের বিরোধিতা করে, ছবি নিষিদ্ধ করার দাবি তুলেছে একাধিক দক্ষিমপন্থী সংগঠন। আর তার জেরেই আজ কার্নি সেনা বিক্ষোভ দেখিয়ে ভাঙচুর চালায় রাজস্থানের কোটার এক মল-এ। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হলেও কিছুতেই দমানো যাচ্ছে না বিক্ষোবের আঁচ।
Karni Sena vandalised Aakash Mall in Kota protesting Padmavati's trailer being shown at the Cinema Hall #Rajasthan (NOTE: Strong language) pic.twitter.com/web5T0ewtC
— ANI (@ANI) November 14, 2017
কার্নি সেনার দাবি, তাঁরা তাঁদের রানির (পদ্মিনী) অপমান সহ্য করবেন না। যিনি সম্মান বাঁচাতে জোহরের মত ব্রেত গ্রহণ করেছেন, তাঁর সঙ্গে খিলজির প্রেমের দৃশ্য কিছুতেই দেখানো যাবে না। এই দাবিতে আজ বেঙ্গালুরুর রাস্তাতেও বিক্ষোভে পেটে পড়েন কার্নি সেনা। তাঁরা জানিয়েছেন, ১ লা ডিসেম্বর দেশজুড়ে হড়াতলে নামতে চলেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications