কর্ণাটকে ফের ভাঙবে সরকার! আজ পদত্যাগের কানাঘুষো ১১ কংগ্রেস নেতার
কর্ণাটকে ঘনীভূত রাজনৈতিক অস্থিরতা এখন অনেকটা বিকশিত।
কর্ণাটকে ঘনীভূত রাজনৈতিক অস্থিরতা এখন অনেকটা বিকশিত। মঙ্গলবার কংগ্রেস-জেডিএস জোটকে ধাক্কা দিয়ে দুই নির্দল বিধায়ক জোট ছেড়ে বেরিয়ে গিয়েছেন। এদিন যা পরিস্থিতি তাতে শোনা যাচ্ছে আরও বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক জোট ছেড়ে বেরিয়ে আসতে পারেন। এমনটা হলে লোকসভা নির্বাচনের আগে ফের একবার কর্ণাটকে পালাবদল অসম্ভব নয়।

বেরিয়ে আসবেন কং বিধায়করা!
দুজন নির্দল বিধায়ক বেরিয়ে যাওয়ার পরও জেডিএস-কংগ্রেস জোটের হাতে ১১৭ জন বিধায়ক রয়েছেন। সূত্রের খবর, কংগ্রেসের ১২-১৩ জনকে দল ভাঙানোর চেষ্টা হচ্ছে। তাহলে জোট সরকারের বিধায়ক সংখ্যা ১০৬-এ নেমে আসবে।

পালাবদলের সম্ভাবনা!
বিজেপি যতই জোট ভাঙার খেলা খেলছে না বলে অস্বীকার করুক, ঘটনা হল, লোকসভা ভোটের আগেই কর্ণাটকে পালাবদল হয়ে যেতে পারে। এমনটা যে হতে পারে তা বুঝতে পারছে কংগ্রেসও। তাই বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের কড়া নজরে রাখা হয়েছে।

পাল্টা চেষ্টা কংগ্রেসের
অন্যদিকে পাল্টা কংগ্রেসও বিজেপির চার বিধায়ককে মন্ত্রী করার প্রস্তাব দিয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী পর্যন্ত বলেছেন, তাঁর সঙ্গে বিজেপি বিধায়করা যোগাযোগ রাখছেন। ২২৪ আসনের বিধানসভায় এই মুহূর্তে বিজেপির ১০৪ জন বিধায়ক রয়েছেন। সেখানে কংগ্রেসও ভাঙন ধরানোর চেষ্টা করছে।

স্বস্তিতে কুমারস্বামী!
কংগ্রেস বিধায়করা রয়েছেন মুম্বইয়ের হোটেলে। এদিকে বিজেপি বিধায়করা রয়েছেন গুরগাঁওয়ের হোটেলে। মুখ্যমন্ত্রী কুমারস্বামীর দাবি তাঁর সঙ্গে বিধায়কদের যোগাযোগ রয়েছে। কোনও সমস্যা নেই। তাঁর সরকার মসৃণভাবে চলছে। যদিও তাঁর দাবি কতটা সত্যি তা কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।
-
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান












Click it and Unblock the Notifications