Karnataka Election 2023: জেডিএসের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ, নাম নেই দেবেগৌড়ার পুত্রবধূর

কর্নাটক নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে জেডিএসের গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল জেডিএসে। এই অবস্থায় দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল জেডিএস। দ্বিতীয় তালিকায় জেডিএস ৪৯ জন প্রার্থী নাম প্রকাশ করা হয়েছে। এই তালিকায় রয়েছে দেবেগৌড়ার পুত্রবধূ ভবানির নাম।

কর্নাটকের হাসান আসন নিয়ে প্রার্থী-বিবাদ লেগেই ছিল জেডিএসে। সেই বিতর্কের অবসান ঘটিয়ে জেডিএস এইচ পি স্বরূপকে প্রার্থী করেছে জেডিএস। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার পুত্রবধূ ভবানী রেভান্নাকে উপেক্ষা করে এইচ পি স্বরূপকে প্রার্থী করা হয়েছে। তিনি এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে দৃঢ় ছিলেন।

Karnataka Election 2023: জেডিএসের দ্বিতীয় প্রার্থী তালিকা

হাসান আসনটিতে বিতর্কের প্রধান কারণ হয়ে উঠেছিলেন ভবানী রেভান্না। তিনি এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী বারবার বলেছিলেন, এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া।

একইসঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বলে এসেছিলেন, ভবানী রেভান্না ময়দানে নামানো হবে না ওই আসন থেকে। তাঁর বদলে একজন অনুগত দলীয় কর্মীকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে। সেটাই হল। হাসান আসনে এইচ পি স্বরূপকে প্রার্থী করা হল। ভবানী রেভানাকে এই কেন্দ্রে প্রার্থী করা থেকে বিরত রাখা হল।

জেডিএসের দ্বিতীয় প্রার্থী তালিকা

ভবানী রেভান্না হলেন প্রাক্তন হাসন জেলা পঞ্চায়েত সদস্য কুমারস্বামীর বড় ভাই এইচ ডি রেভান্নার স্ত্রী। তাঁর স্বামীর পাশাপাশি তাঁর ছেলে প্রজওয়াল রেভান্না হাসান লোকসভার সদস্য এবং সুরজ রেভান্না একজন এমএলসি। তাঁদের সমর্থন থাকা সত্ত্বেও ভবানী রেভান্না হাসান কেন্দ্রে প্রার্থী হতে পারলেন না।

হাসান কেন্দ্রের প্রার্থী হিসাবে স্বরূপের নাম ঘোষণা করেন কুমারস্বামী। তিনি জানান, দাদা এইচ ডি রেভান্না এবং ভবানী রেভান্নার সম্মতিতে এই প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। এইচ ডি দেবগৌড়ার আশীর্বাদে নাম চূড়ান্ত করা হয়েছে ৪৯ আসনে। তালিকায় উল্লেখয়োগ্য নামগুলির মধ্যে রয়েছেন বর্তমান বিধায়ক এইচ ডি রেভান্না (হোলেনারসিপুরা)।

জেডিএসের দ্বিতীয় প্রার্থী তালিকা

এছাড়া কে এস লিঙ্গেশ (বেলুর), এইচ কে কুমারস্বামী (সক্লেশপুর) এবং সি এন বালাকৃষ্ণ (শ্রাবণবেলগোলা)৷ ওয়াই এস ভি দত্তও রয়েছেন তালিকা। তিনি জেডিএস ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। কিন্তু টিকিট না পেয়ে দলে ফিরে এসেছিলেন। তাঁকে কাদুর থেকে দাঁড় করানো হয়েছে।

সম্প্রতি দলে যোগ দেওয়া প্রাক্তন মন্ত্রী এ মঞ্জুকে আরকালগুডু থেকে প্রার্থী করা হয়েছে। এর আগে তিনি কংগ্রেস ও বিজেপিতে ছিলেন। জেডিএস ডিসেম্বরে ৯৩ জন প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করেছিল। এবার ঘোষণা করল ৪৯ জন প্রার্থীর নাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+