Karnataka election 2023: দল চাইলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে রাজি, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ডি শিবকুমারের
শিয়রে নির্বাচন। সব রাজনৈতিক দলই কোমর কষেছে। বিধানসভা নির্বাচনে কে কাকে এই নিয়ে কড়া টক্কর শুরু হয়ে গিয়েছে। তার মাঝেই কংগ্রেস নেতা ডি শিবকুমার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন। হাইকমান্ড চাইলে তিনি মুখ্যমন্ত্রী পদে লড়তে রাজি।
আর কয়েকদিন পরেই কর্নাটকে হাইভোন্ডেজ বিধানসভা নির্বাচন। জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কংগ্রেস এবং বিজেপি দুই দলই ঘোরগোছাতে শুরু করে দিয়েছে। কর্নাটকে কংগ্রেসের ম্যাজিশিয়ান যাকে বলা হয়। যার ম্যাজিকেই গত বিধানসভা নির্বাচনে সরকার গড়তে পেরেছিল কংগ্রেস-জেডিএস জোট সেই ডি শিবকুমার এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন।

কংগ্রেস নেতা ডি শিবকুমার এক সাক্ষাৎকারে বলেছেন হাইকমান্ড যদি চায় তাহলে তিনি কর্নাটকে মুখ্যমন্ত্রী পদে লড়াই করতে প্রস্তুত। কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদে সিদ্দারামাইকেই ভেবে এসেছে কংগ্রেস। ডি শিবকুমারের সঙ্গে সিদ্ধারামাইয়ার একটা বিরোধের আভাস ইতিমধ্যেও হাওয়ায় ভাসতে শুরু করেছে। কংগ্রেস অবশ্য তাতে বিশেষ আমোল দিতে রাজি নয়। কোন নেতার উপরে কংগ্রেস ভরসা রাখবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
এবার অবশ্য কর্নাটকে একক ভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। ডি শিবকুমারের দৌলতেই জোট সরকার তৈরি হয়েছিল কর্নাটকে। কিন্তু সেই জোট শেষ পর্যন্ত টেকেনি। বিজেপির চালেই এক প্রকার ভেেঙ গিয়েছিল কংগ্রেস-জেডিএস জোট। যদিও কুমারস্বামী প্রকাশ্যে এই জোট ভাঙার জন্য কংগ্রেসকেই দায়ি করেছিল। প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। তারপরেই কংগ্রেস-জেডিএস জোট ভাঙে। এবং বিজেপি সরকার গড়ে।

কিন্তু এবারে কর্নাটকে প্রথম জনতার রায়ের মুখোমুখী হতে চলেছে বিজেপি সরকার। কারণ গত নির্বাচনে কর্নাটকের মানুষ বিজেপিকে বেছে নেয়নি। এবার কি হবে সেটাই দেখার। তবে কংগ্রেস নেতা ডি শিবকুমার বারবার দাবি করেছেন কর্নাটকের এই বিধানসভা নির্বাচন ডু অর ডাই হতে চলেছে। কোনও ভাবেই কংগ্রেসকে যেন বিজেপি দুর্বল না ভাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। কর্নাটকের লিঙ্গায়েত ব্রাহ্মণরা বিজেপির প্রতি প্রবল রুষ্ট। কাজেই বিজেপির ভোট ব্যাঙ্ক ধাক্কা খাবে বলে দাবি করেছেন ডি-শিবকুমার।












Click it and Unblock the Notifications