Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'মেয়েদের পোশাকের জন্যই বাড়ছে ধর্ষণ', বিতর্কিত মন্তব্য কর্ণাটকের বিজেপি বিধায়কের

'মেয়েদের পোশাকের জন্যই বাড়ছে ধর্ষণ', বিতর্কিত মন্তব্য কর্ণাটকের বিজেপি বিধায়কের

কর্ণাটকে নতুন বিতর্কের জন্ম দিলেন বিজেপি বিধায়ক রেণুকাচার্য। কর্ণাটকের হিজাব বিতর্কের মধ্যেই তিনি বললেন, নারীদের পোশাকের জন্যই ধর্ষণ বাড়ছে।

মেয়েদের পোশাকের জন্যই বাড়ছে ধর্ষণ, বিতর্কিত মন্তব্য কর্ণাটকের বিজেপি বিধায়কের

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর 'বিকিনি' টুইটের কথা উল্লেখ করে তিনি এই মন্তব্য করেন। কংগ্রেস নেত্রী বলেছিলেন যে, ' বিকিনি হোক অথবা ঘোমটা, জিন্সের হোক কিংবা হিজাব , কে কী পরতে চায় সেটা তার সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একজন মহিলার রয়েছে।'

এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই রেণুকাচার্য বলেন, 'এটি একটি নিম্ন স্তরের বক্তব্য; 'বিকিনি'-এর মতো শব্দ ব্যবহার করা উচিৎ নয়। কলেজে পড়ার সময়, বাচ্চাদের সম্পূর্ণ ঢাকা পোশাক পরা উচিত। পুরুষদের উত্তেজিত হওয়ার জন্য দায়ী নারীদের পোশাক। সেই কারণেই আজ এত পরিমানে ধর্ষণ বাড়ছে। এটা ঠিক না। আমাদের দেশে নারীদের সম্মান আছে।' প্রসঙ্গত এর আগে, কর্ণাটকের জ্বালানি মন্ত্রী সুনীল কুমার বলেছিলেন যে কংগ্রেস ক্ষমতায় এলে হিন্দুদের হিজাব পরতে হবে বলে একটি আইন চালু করিয়ে দেবে।

কর্ণাটকের উদুপিতে একটি সরকারী প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজে ছয় মুসলিম ছাত্রীকে হিজাব পরার জন্য ক্লাসে যেতে বাধা দেওয়ার পর পয়লা জানুয়ারি থেকে কর্ণাটক হিজাব কাণ্ড শুরু হয়। বিষয়টি এখন ব্যাপক বিতর্কে পরিণত হয়েছে।

প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা ওই টুইট করেছিলেন 'ladkihoonladsaktihoon' হ্যাশট্যাগ সহ। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী 'থাম্বস-আপ' ইমোজি দিয়ে তার বোনের টুইটকে সমর্থন করেছেন। আসলে 'ladkihoonladsaktihoon' হল আগামীকাল থেকে শুরু হওয়া উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সাত দফা কংগ্রেসের নির্বাচন যুদ্ধের অংশ৷ প্রিয়াঙ্কা গান্ধী ভাদরার নেতৃত্বে নির্বাচনের আগে প্রধান ইস্যুগুলির মধ্যে একটি হিসাবে কংগ্রেস মহিলাদের অধিকার এবং ক্ষমতায়নকে প্রথম স্থানে রেখেছে।

গত সপ্তাহে রাহুল গান্ধীও ক্লাসে হিজাব পরার অধিকারের সমর্থনে কথা বলেছিলেন। তিনি টুইট করেছিলেন যে, " 'হিজাব তাদের শিক্ষার পথে আসতে দিয়ে, আমরা ভারতের মেয়েদের ভবিষ্যত কেড়ে নিচ্ছি। মা সরস্বতী দেন। সবার কাছে জ্ঞান। সে পার্থক্য করে না।'

গত কয়েক সপ্তাহ ধরে কর্ণাটকের উডুপি, চিক্কামাগালুরু এবং মান্ডা জেলার বেশ কয়েকটি শহরে কলেজ ছাত্রদের ক্লাসরুমে হিজাব পরার অধিকারের বিরুদ্ধে মর্মান্তিক বিক্ষোভ শুরু হয়েছে।

এদিকে হিজাব কাণ্ড নিয়ে মঙ্গলবার দিনভর উত্তাল ছিল কর্ণাটক। হাইকোর্ট ছাত্রদের বলে শান্তি বজায় রাখতে। কলেজে হিজাব পড়া ছাত্রীকে দেখে একদল গেরুয়া উত্তরীয় পড়া যুবক নাগাড়ে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে। একা প্রতিরোধ করে হিজাব পরিহিতা। আল্লা হু আকবর ধ্বনি দিয়ে সে একা প্রতিবাদ করে।

তাঁর সেই ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। জানা গিয়েছে ওই কলেজছাত্রীর নাম মুসকান। তিনি এই হিজাব ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি বলেছেন, 'আমাদের কাছে শিক্ষার প্রাধান্য সবার আগে। কিন্তু, এক টুকরো কাপড়ের জন্য আমাদের শিক্ষা ধ্বংস করে দেওয়া হচ্ছে।' কর্ণাটকে মান্ডি এলাকার কলেজের ছাত্রী মুসকান।
হিজাব পরিহিতা তরুণী মুসকান গেরুয়া উত্তরীয় পরে মিছিল করে আসা যুবক দলের 'জয় শ্রীরাম' স্লোগানের সামনে অবিচল থাকার ভিডিও সোশ্যাল মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

এই প্রসঙ্গে মুসকান আরও বলেছেন, 'আমি ভয় পাইনি। কলেজে ঢোকার সময় আমি বোরখা পরা দেখে তারা আমাকে ঢুকতে দিতে চাইছিল না। তারা 'জয় শ্রীরাম' স্লোগান দিতে থাকলে আমি 'আল্লাহু আকবার' বলতে শুরু করি। কলেজের অধ্যক্ষও আমাকে সমর্থন করেছেন এবং আমাকে সুরক্ষা দিয়েছেন।'

দ্বাদশ শ্রেণির বাণিজ্যিক বিভাগের ছাত্রী মুসকান বলেন, 'আমাদের কাছে শিক্ষার প্রাধান্য সবার আগে। কিন্তু, তারা আমাদের শিক্ষা ধ্বংস করে দিচ্ছে। এটা তো গত সপ্তাহে শুরু হলো। আমরা হিজাব আর বোরকা তো বহুদিন ধরেই পরে আসছি। হিন্দু বন্ধুরাও আমাকে সমর্থন করেছে। আমি নিরাপদ বোধ করছি। সকাল থেকেই অনেকে আমাদের বলেছে, তারা আমাদের সঙ্গে আছে।'

কলেজছাত্রী মুসকান আরও বলেন, 'হিজাব আমাদেরই একটি অংশ। বহিরাগতরা এটা শুরু করেছে। প্রিন্সিপাল বোরখা না পরার নির্দেশনা দিয়েছিলেন। আমরা হিজাব রক্ষার অধিকারের দাবিতে আন্দোলন চালু রাখব। মুসলিম মেয়ে হিসেবে এটা আমাদের অবিচ্ছেদ্য অংশ।' এ ছাড়া মুসকান বলেন, 'ওই মিছিলের মাত্র ১০ শতাংশের মতো শিক্ষার্থী আমাদের কলেজের ছিল। বাকিদের বহিরাগত ছিল।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+