ভবিষ্যতে জাতীয় পতাকার জায়গা নিতে পারে গেরুয়া পতাকা! কর্নাটকের বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক
ফের বিতর্কের কেন্দ্রে কর্নাটকের (Karnataka) প্রাক্তন বিজেপি (Bjp) মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা (KS Eshwarappa)। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেছেন, ভবিষ্যতে দেশের জাতীয় পতাকা (National Flag) হয়ে উঠতে পারে গেরুয়া পতাকা। গে
ফের বিতর্কের কেন্দ্রে কর্নাটকের (Karnataka) প্রাক্তন বিজেপি (Bjp) মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা (KS Eshwarappa)। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেছেন, ভবিষ্যতে দেশের জাতীয় পতাকা (National Flag) হয়ে উঠতে পারে গেরুয়া পতাকা। গেরুয়া পতাকাকে তিনি ত্যাগের প্রতীক বলে বর্ণনা করেছেন।

ঈশ্বরাপ্পা বলেছেন, দেশে গেরুয়া পতাকাকে সম্মানের ইতিহাস অনেক দিনের। তাঁর দাবি, একহাজার বছরের ইতিহাস রয়েছে। গেরুয়া পতাকাকে ত্যাগের প্রতীক বলে বর্ণনা করে তিনি বলেছেন, আরএসএস-এ তারা গেরুয়া পতাকার সামনে প্রার্থনা করে থাকেন, তাঁদের মধ্যে থাকা মূল্যবোধ বোঝাতে। এরপরেই তিনি বলেছেন, গেরুয়া পতাকা আজ হোক কিংবা অন্য কোনও দিন এই দেশের জাতীয় পতাকা হয়ে উঠতে পারে।
কর্নাটকের প্রাক্তন মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা বলেছেন কংগ্রেস যাই বলুক না কেন, সংবিধান অনুযায়ী তেরঙ্গা আমাদের জাতীয় পতাকা। জাতীয় পতাকার প্রতি সবাই প্রাপ্য সম্নান দেয় বলেও মন্তব্য করেছেন তিনি।
প্রসঙ্গত এই ঈশ্বরাপ্পার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এক ঠিকাদারের মৃত্যুর পরে তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি তিনি বলেছিলেন, সর্বত্র গেরুয়া পতাকা তোলা হবে। আজ না হোক কাল ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হবে। এমন কী লালকেল্লাতেও গেরুয়া পতাকা তোলার কথা বলেছিলেন তিনি। তবে এই মন্তব্যের পরেই রাজ্যের প্রধান বিরোধী কংগ্রেস বিধানসভার পাশাপাশি রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications