এটা আচ্ছে দিন? মোদীকে টুইট সওয়াল কমেডিয়ান কপিল শর্মার

মুম্বই, ৯ সেপ্টেম্বর : কমেডিয়ান কপিল শর্মা কে সবাই চেনেন শান্ত স্বভাবের মানুষ হিসাবে। কিন্তু শুক্রবার সকালে কি এমন ঘটল যে এই অভিনেতা, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে টুইট করে বসলেন। টুইটে এই কমেডিয়ান অভিনেতা প্রধানমন্ত্রীর অচ্ছে দিন নিয়ে প্রশ্ন তুললেন।

শুক্রবার সকালে কপিল শর্মা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে দুটি টুইট করেন। প্রথম টুইটে অভিনেতা লেখেন"আমি সরকারকে শেষ ৫ বছর ধরে ১৫ কোটি টাকা করে আয়কর জমা দিয়ে আসছি। তবুও আমার অফিস তৈরির জন্য বিএমসি অফিসার কে কেন ৫ লক্ষ টাকা ঘুষ দিতে হবে।"

এটা আচ্ছে দিন? মোদীকে টুইট সাওয়াল কমেডিয়ান কপিল শর্মার

এর পরের যে টুইটটি কপিল শর্মা করেন তা আরও বিস্ফোরক। প্রধানমন্ত্রীকে ট্যাগ করা টুইট বার্তায় কপিল লেখেন "এটাই কি আপনার আচ্ছে দিন"। এই দুই টুইটের পরে আলোচনা শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই খবর জানতে পেরেই বিএমসি অফিসারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য কপিল শর্মা বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কাজ করার করার জন্য প্রত্যেক এপিসোড পিছু ৬০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। এবং তাঁর অভিনীত এই কমেডি শো টি অত্যন্ত জনপ্রিয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+