দেনা মেটাতে কোলের শিশুকে বিক্রি করে দিল মা-বাবাই
কানপুর, ৮ সেপ্টেম্বর : ঋণের বোঝা ঘাড় থেকে নামাতে ৫ মাসের ছেলেকে বিক্রি করে দিল কানপুরের এক দম্পতি। মঙ্গলবার পুলিশ ওই দম্পতিকে গ্রেফতার করলে বিষয়টি নজরে আসে।[নিজের পুত্রসন্তানকে বিক্রি করে দুটি ছাগল কিনলেন মা!]
পুলিশ সূত্রের খবর, খালিদ (৪০) এবং সঈদা (৩৫) বাবুপুররওয়া এলাকার বাসিন্দা। চায়ের দোকান চালিয়েই পয়সা রোজগার। দারিদ্রের জেরেই বাজার থেকে ৫০,০০০ টাকার দেনা করেছিল তারা। কিন্তু দেনা শোধ করতে না পারায় বারবার বারবার মহাজনদের কুনজরে পরতে হচ্ছিল। মহাজনদের চাপে পরে শেষমেষ ছোট ছেল ফাইজানকে হারুন নামে একজনের কাছে বিক্রি করে দেয় তারা।

হারুন জালাউনের একজন ছোটখাটো ব্যবসায়ী। গত ২০ জুলাই ১.৬ লক্ষ টাকায় ফাইজানকে কেনে হারুন। পুলিশ জানিয়েছে খালিদ ও সঈদার আরও চার সন্তান রয়েছে। তাই দারিদ্রের হাত থেকে বাঁচতে ছোট ছেলেকে বিক্রি করে দেওয়াটাই তাদের কাছে সহজ বলে মনে হয়েছিল। [১ বছরের শিশুর ২৫ বছরের যুবকের মতো যৌনাঙ্গ]
এদিকে এরপর নিজেরাই পুলিশের কাছে ছেলের নিখোঁজের ডায়েরি করে। ইতিমধ্যে পুলিশ হারুনকে গ্রেফতার করে। হারুনের কাছে থেকেই উদ্ধার হয় ফাইজান।
হারুনের বয়ানের ভিত্তিতেই খালিদা ও সইদাকে গ্রেফতার করে পুলিশ। তাদের বাড়ি থেকে ৬০,০০০ টাকা উদ্ধারও করা হয়েছে।












Click it and Unblock the Notifications